1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ

ভাষা দিবসের নাটক ‘ফুলের রং লাল’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০১২
  • ২৪৮ Time View

একুশে ফেব্রুয়ারি রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ভাষা দিবসের বিশেষ নাটক ‘ফুলের রং লাল’। সত্যি ঘটনা অবলম্বনে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। এক ঘণ্টা ব্যাপ্তির নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, বিজরী বরকতউল্লাহ, মাজনুন মিজান প্রমুখ।

নাটকের গল্পে দেখা যায়, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে জেলা পর্যায়ে ছবি আঁকা প্রতিযোগিতায় প্রথম হয়ে ক্রেস্ট ও পনের হাজার টাকা পায় আরিফ। এতগুলো টাকা খরচ করা নিয়ে চিন্তিত হয়ে পড়ে সে। অনেক অনেক পছন্দের জিনিসপত্র কিনেও খরচ হয় মাত্র এক হাজার টাকা। বাবা দোকানের জন্য চাইলেও আরিফ সেই টাকা দেয় না। এক বন্ধের দিনে আরিফ টাকাগুলো নিয়ে স্কুলে হেডস্যারকে দিয়ে বলে, স্যার আমাদের স্কুল মাঠে কোনো শহীদ মিনার নাই। আমরা একুশে ফেব্র“য়ারিতে শহীদ মিনারে ফুল দিতে পারি না। এই টাকাগুলা দিয়ে সে স্কুল মাঠে শহীদ মিনার বানাতে বলে। স্যার বিষ্মিত, গর্বিত ও একই সাথে লজ্জিত চোখে তাকিয়ে থাকে। স্কুলে শহীদ মিনার নির্মিত হয়।

এক শীতের সকালে আরিফ ও তার ভাই শরিফ স্কুলের শহীদ মিনারের কাছে গাছের চারা রোপন করতে যায়। ঠিক আরিফের ছবির মতো। চারা লাগাতে লাগাতে শরিফ প্রশ্ন করে, ভাইয়া এইটা কী গাছ? আরিফ বলে, ‘এটা কৃষ্ণচূড়া গাছ। এর ফুলের রং লাল’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ