1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আনুশকাকে ভালোবাসার কথা স্বীকার করলেন কোহলি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪
  • ১৪৩ Time View

kohili_sঅবশেষে আনুশকাকে ভালোবাসার কথা স্বীকার করলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তবে কাজটি অতটা সহজ ছিল না। এর জন্য ঘাম ঝরাতে হয়েছে কিং খান শাহরুখকে। বলিউডের কিং অব রোমান্স বলে কথা। তাই কৌশলে বিরাটের কাছ থেকে আনুশকাকে ভালোবাসার কথা স্বীকার করিয়ে নিয়েছেন তিনি। আইপিএল’ সপ্তম আসরের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত এক নৈশভোজে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, ইমিরেটস প্যালেসে আয়োজিত ওই নৈশভোজে ক্রিকেটারসহ বলিউডের অনেক তারকারা যোগ দিয়েছিলেন। তবে সব সময়ের মতো কৌতুকময় কথাবার্তার জন্য লাইমলাইটে ছিলেন শাহরুখ। আর পাশেই ছিলেন দীপিকা পাডুকন ও ক্রিকেটার বিরাট কোহলি।

মিড ডে’র প্রতিবেদনে বলা হয়, ওই অনুষ্ঠানে কিছু সময়ের জন্য পারফর্ম করেন শাহরুখ। তাতেই বাজিমাত করেন তিনি। সেখানে বিয়ের জন্য বিরাটকে পাত্রী বাছাই করতে বলা হয়। স্টেজে ডাকেন বিরাটকে। সেখানে অনেক তারকা অভিনেত্রীদের পোস্টার লাগানো ছিল আগে থেকেই তবে সেগুলো ঢাকা ছিল। বিরাটকে এদের মধ্য থেকে একজনকে সঙ্গী হিসেবে বেছে নিতে বলা হয়। বেচারা বিরাট তখনও শাহরুখের দুষ্টুমি ধরতে পারেননি। কাছে গিয়ে একটা পোস্টারে হাত দেন। আর তা খুলতেই দেখেন আনুশকাকে। আর উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। বোকা বনে যান বিরাট। বুঝতে বাকি থাকে না যে, সবগুলো পোস্টারই ছিল আনুশকার। তবে এতে মজাও পেয়েছেন সবাই।

তবে এতে প্রথম কিছুটা বিব্রত হলেও পরে মজা করেন বিরাটও। গলায় আনুশকার ছবি ঝুলিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ