1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

তারিনের দ্বিতীয় একক অ্যালবাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ১৭০ Time View

actress Tarin hoy pic (1)প্রতি বছর অভিনেত্রী তারিন তার জন্মদিনে বাবা মায়ের কাছ থেকে বিভিন্ন রকম উপহার পেয়ে থাকেন। নিজেও সেদিন বাবা মাকে দিয়ে থাকেন কিছু উপহার। যেমন গত বছর তারিনের জন্মদিনে (২৬ জুলাই) তার বাবা তারিনের অভিনীত প্রিয় একশোটি নাটকের ডিভিডি উপহার দিয়েছিলেন। তার আগের বছরের জন্মদিনে ভক্তদের হাতে তারিন তুলে দিয়েছিলেন তার গাওয়া প্রথম একক গানের অ্যালবাম ‘আকাশ দেবো কাকে’। এই অ্যালবামে তারিন তার মাকে উৎসর্গ করে একটি গানও গেয়েছিলেন। আর এবারের জন্মদিনে তারিন তার বাবাকে নিয়ে একটি গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দ্বিতীয় একক অ্যালবাম করাটাই তারিনের মূল লক্ষ্য নয়। বাবাকে নিয়ে গান গাওয়াটাই তার মূল লক্ষ্য।

গানটির কথায় ‘আমার দেখা প্রথম নায়ক আমার কাছে সেরা, বাবা তোমার হৃদয়টা যে আদর স্নেহে ঘেরা, সারাজীবন দিয়ে গেছো আর কতো দেবে?, সামান্য এই ভালোবাসা বলো বাবা নেবে?’।

এই গানটির কম্পোজিসন করছেন ইবরার টিপু। শিগগিরই গানটিতে কন্ঠ দিবেন তারিন। এ সর্ম্পকে তারিন বলেন, ‘মায়ের কাছ থেকেই আমার গান শেখা। তাই মাকে নিয়ে প্রথম অ্যালবামে একটি গান ছিল। অনেক ভাবনার পর কেন যেন মনে হলো বাবাকে নিয়ে একটি গান আমাকে গাইতেই হবে। তাই এবার বাবাকে নিয়ে গান গাওয়ার সিদ্ধান্ত নিলাম।’

এদিকে টিভি নাটকে তারিন প্রথম কণ্ঠ দিয়েছিলেন সুবর্ণা মুস্তাফা পরিচালিত ‘চিরকুমার সভা’ নাটকে। বালামের সঙ্গে ‘হয়নি বলা কোন কথা’ দ্বৈত গানে কণ্ঠ দেন। তাছাড়া শিগগরিই নিয়াজ মাহবুব পরিচালিত ধারাবাহিক নাটক ‘কালো মখমল’ এর সূচনা সংগীতে কণ্ঠ দিবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ