1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শান্তনু বিশ্বাসের খড়কুটো

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ১৫৭ Time View

music_bg_615804616শান্তনু বিশ্বাস। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সর্বকনিষ্ঠ শব্দসৈনিক। প্রায় তিন বছর পর প্রকাশিত হলো তার তৃতীয় একক অ্যালবাম ‘খড়কুটো’।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

অগ্নিবীণা থেকে প্রকাশিত এ অ্যালবামটির মোড়ক উন্মোচনে শিল্পীসহ উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা , রাশেদ উদ্দিন তপু এবং জি সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া।

শান্তনু অ্যালবামটি নিয়ে বলেন, ‘অ্যালবামে মূলত আমাদের দৈনন্দিন জীবনযাপনের চালচিত্র তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমার লেখা ও সুর করা মোট ১১টি গান রয়েছে। আর খড়কুটো শিরোনামের গানটি স্প্যানিশ ভাষায় লেখা একটি লোকজ সংগীতে অনুপ্রাণিত হয়ে লেখা।’

আশা করছি অ্যালবামের সবগুলো গান শ্রোতাদের আকৃষ্ট করবে।

অ্যালবামের সবগুলো গানের সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও সুদীপ্ত সাহা।

ক্যারিয়ারের শুরু থেকে শান্তনু বিশ্বাসের মিশ্র অ্যালবাম করার পাশাপাশি ২০০৯ সালে ‘চিরকুট’ শিরোনামে প্রথম একক এবং ২০১১ সালে ‘পোস্টম্যান’ বাজারে আসে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের তারা মিউজিক চ্যানেলেও নিয়মিত সংগীত পরিবেশন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ