1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

বাণিজ্যমন্ত্রী তোফায়েলের হাত থেকে সম্মাননা নিলেন শফিক তুহিন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১৫৮ Time View

tuhin0বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের হাত থেকে সম্মাননা পদক নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পী শফিক তুহিন। সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ সম্মাননা পেলেন তিনি।

বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শফিক তুহিন দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র। এই বিভাগের সাবেক ছাত্রছাত্রীদের সংগঠন ‘ইডাফস’-এর উদ্যোগে গত শনিবার এক সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় টিএসসি মিলনায়তনে।

ভিন্ন মাত্রার এ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় শফিক তুহিনকে।

অনুষ্ঠানে সাবেক ছাত্র হিসেবে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ ও শফিক তুহিন। আর সেই সম্মাননা পদক তার হাতে তুলে দেন তোফায়েল আহমেদ। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট আটজন সাবেক শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করে ইডাফস।

সম্মাননা পদক পাওয়ার পর শফিক তুহিন বলেন, ‘আমি খুবই আনন্দিত। সংগীতজীবনে আমি অনেক ধরনের পুরস্কারই পেয়েছি। কিন্তু নিজের বিশ্ববিদ্যালয় থেকে অনেক গুণী মানুষের পাশাপাশি আমার মতো একজন তরুণকে সম্মাননা জানানোর বিষয়টিতে আমি অনেক বেশি আনন্দিত। এটি পরবর্তী কাজের ক্ষেত্রে অনেক বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ