1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

মা হচ্ছেন না বিদ্যা বালান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ১৫৩ Time View

biddaaমা হচ্ছেন না বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। স্বামীর সঙ্গে ছুটি কাটাতে এখন তিনি আমেরিকায় আছেন। এরই মধ্যে গর্ভবতী হওয়ার গুজব উড়িয়ে দিয়ে নতুন সিনেমায় অভিনয়ের জন্য রাজিও হয়েছেন নায়িকা। খবর টাইমস অফ ইন্ডিয়ার

খবরে জানায়, আপাতত কয়েকদিন কাজ থেকে বিরতি নিয়ে স্বামীর সঙ্গে সময় কাটাবেন বিদ্যা। আমেরিকা থেকে স্বামীর সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে অস্ট্রেলিয়ার সিডনিতে যাবেন। এরপর ‘পদ্মশ্রী’ পদক নিতে যাবেন দিল্লি।

মুম্বাই মিরর জানায়, ‘কাহানি’ খ্যাত নির্মাতা সুজয় ঘোষের সিনেমা থেকে নাম কাটিয়ে নিলেও মোহিত সুরির সিনেমা ‘হামারি আধুরি কাহানি’তে অভিনয়ের জন্য রাজি হয়েছেন তিনি। ৩ এপ্রিল ছুটি শেষে মুম্বাই ফিরে মহেশ ভাটের সঙ্গে দেখা করে সিনেমাটির চুক্তি স্বাক্ষর করবেন।

সিনেমাটির কিছু অংশ শুটিং করা হবে মধ্যপ্রাচ্যে, বছরের যে কোনো সময় ওখানে শুটিং করা সম্ভব নয়। এমরান এখন তার ছেলের চিকিৎসা করাচ্ছেন। এরপর তিনি ‘মিস্টার এক্স’ সিনেমার শুটিং শেষ করবেন, আর তখনই আমরা কাজ শুরু করব- জানালেন মহেশ ভাট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ