1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মরিনহোর বিরুদ্ধে চুরির অভিযোগ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০১৪
  • ১৩৮ Time View

উত্তেজনা নেই, নেই রেজাল্টও। তবু প্রিমিয়ার লিগে চেলসি বনাম ওয়েস্টহাম যুদ্ধ শেষ পর্যন্ত বর্ণময় হয়ে থাকল এক অন্য যুদ্ধে।‘দ্য স্পেশ্যাল’ ওয়ান বনাম ‘বিগ স্যাম’!

গত বুধবার রাতে চেলসির বিরুদ্ধে ৪-৩-৩ ছকে টিম নামিয়ে দেন ওয়েস্টহাম কোচ স্যাম অ্যালারডাইস। যে ছকে মরিনহোর চেলসিকে খেলতে দেখা যেত। এবং সেই স্ট্র্যাটেজি লেগেও যায়। ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে, অন্তত তিরিশটা শট ওয়েস্টহাম গোলে অস্কার-হ্যাজার্ডরা নিলেও তাতে লাভ হয়নি। বরং ম্যাচ শেষে ওয়েস্ট হ্যাম কোচকে কটাক্ষ করে হোসে মরিনহো বলে বসেন, ‘ওরা তো আজ ফুটবল খেলতে আসেনি। ফুটবল দু’টো দলের খেলা। আজ শুধু আমরাই খেললাম। এত দিন বলতাম প্রিমিয়ার লিগ হচ্ছে বিশ্বের সেরা। কিন্তু ওয়েস্ট হ্যাম আজ আদ্যিকালের ফুটবল খেলে আমার ভুলটা ভেঙে দিল।’

যে মন্তব্যের কিছুক্ষণের মধ্যে মরিনহো আবার উত্তরও পেয়ে গেলেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে ওয়েস্টহাম কোচ নিজেও বহু বিতর্কে জড়িয়েছেন। স্যাম অ্যালারডাইস জানালেন, ‘আমার কোনও মাথাব্যথা নেই মোরিনহোর মন্তব্য নিয়ে। ও নিজেই তো অ্যাওয়ে ম্যাচে গিয়ে ৪-৩-৩ ফর্মেশনে টিম নামায়। তখন?’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ