1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু আর্সেনালের

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

দীর্ঘ ২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে প্রত্যাবর্তন হয়েছে কভেন্ট্রি সিটির। তবে ফেরাটা হারে হলো ইএফএল চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলের।

কভেন্ট্রিকে ৩-০ গোলের তিক্ত স্বাদ দিয়েছে চ্যাম্পিয়ন আর্সেনাল। এতে করে শিরোপা ধরে রাখার মিশন জয় দিয়ে শুরু করল গানাররা। ঘরের মাঠে দলের জয় গোল তিনটি করেছেন কাই হাভার্টজ, বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ড।

নতুন মৌসুমে প্রথম গোলটা ম্যাচের ১৫ মিনিটে পায় আর্সেনাল।
রিকার্ডো ক্যালাফিওরির পাস থেকে বক্সের মধ্যে থেকে দারুণ এক শটে লিড এনে দেন হাভার্টজ। সেই রেশ শেষ না হতেই ৮ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন সাকা।

সতীর্থর নিচু কভেন্ট্রির গোলরক্ষক সেভ করার চেষ্টা করলে ফিরতি সুযোগ পান তিন কাঠির সামনেই থাকা সাকা। সুযোগ পেয়ে ৬ গজ থেকে বাঁ পায়ে গোল করতে ভুল করেননি ইংল্যান্ডের উইঙ্গার।
২-০ গোলের লিড নিয়েই পরে বিরতিতে যায় আর্সেনাল।

দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৪ মিনিটের মাথায় নিজেদের জালে তৃতীয় বল জালে জড়াতে দেখেন কভেন্ট্রির কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। ৪৯ মিনিটে বেন হোয়াইটের পাস বক্সের মধ্যে পেয়ে গোলটি করেন আর্সেনালের অধিনায়ক ওডেগার্ড। পরে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়েন কোচ মিকেল আর্তেতার শিষ্যরা।

২০২৬-২৭ মৌসুমের প্রথম ম্যাচের জয়ে একটা কীর্তিতে নাম লিখিয়েছেন আর্তেতা।
প্রিমিয়ার লিগে আর্সেনালের কোচের এটি ১৫০তম জয়। তার আগে এই কীর্তি গড়েছেন পেপ গার্দিওলা, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ ও স্যার অ্যালেক্স ফার্গুসনরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ