1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’, ‘সবুজ হোক পরিবেশ, বাঁচুক আগামীর বাংলাদেশ’, ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—এমন নানা স্লোগানসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে স্কুলের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে আনন্দ নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গাছের চারা রোপণ করেন তিনি।

বৃক্ষরোপণ কালে শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, আমি কেন এসেছি, তোমরা জানো? তোমাদের সঙ্গে গাছ লাগাতে এসেছি। আজ আমরা গাছ লাগাব। এরপর তোমরা তোমাদের আব্বু-আম্মুকে বলবে, বাড়িতে একটি করে গাছ লাগাতে। তোমরা ছোট, তাই তোমাদের পক্ষে গাছ লাগানো সম্ভব— তোমরা বাড়িতেও গাছ লাগাবে।

তিনি শিক্ষার্থীদের নিজেদের বাড়ির পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানেও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল— ‘গাছ কাটার দিন শেষ, সবুজ হবে বাংলাদেশ’, ‘সবুজায়ন করি, দূষণ রোধ করি’, ‘সবুজ পৃথিবীর চাই, বেশি গাছ লাগাই’, ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই’ এবং ‘গাছ লাগাই, হাজার প্রাণ বাঁচাই’সহ বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড।

সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা হয়।

বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় ব্যাপক উৎসাহ দেখা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ