1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফুটবল ম্যাচ নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, কয়েকজন আহত ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের সংঘর্ষ ঢাকায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু এবার ৬ গোল হজম করে হারল বাংলাদেশ ঢাকার আদালত উত্তর-দক্ষিণে পৃথক করতে লিগ্যাল নোটিশ শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ আসিফ মাহমুদ-স্ত্রীর ব্যাংক হিসাব ও বিদেশে সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে দুদকের চিঠি ৯৬৩ প্রকল্প পেরিয়ে সেরা দুইয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘স্মার্ট হুইলচেয়ার’ অস্কারে বাংলাদেশের লড়াই, জমা পড়ল ৫ সিনেমা

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জানুয়ারি, ২০১৪
  • ১৫২ Time View

জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। এ বিষয়ে আজ সোমবার একটি পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পদস্থ কর্মকর্তারা বিভিন্ন জেলা, উপজেলা বা বিভিন্ন স্থান পরিদর্শনে গেলে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা হয়। এসব কারণে ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের  সংবর্ধনায় আসতে বাধ্য করা হয়। মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করে পরিপত্র জারি করেছে। এছাড়া এসব সংবর্ধনা অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে রাস্তায় দাঁড় করিয়ে রাখার ফলে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের ওপর বিরূপ শারীরিক ও মানসিক চাপ পড়ছে।

পরিপত্রে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কোনো প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে এভাবে রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও  বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও পরিপত্রে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ