1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

টুইটারের ‘ট্রেন্ডিং টপিকস’ নকল করল ফেসবুক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জানুয়ারি, ২০১৪
  • ১৮০ Time View

সম্প্রতি শীর্ষস্থানীয় সোশাল মিডিয়া ফেসবুক ট্রেন্ডিং টপিকস নামে একটি ফিচার যোগ করেছে। এর আগে ফেসবুকের প্রতিদ্বন্দ্বী মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ ট্রেন্ডিং টপিকস ছিল। বিস্তারিত জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
ফেসবুক ব্যবহারকারীরা ভবিষ্যতে কোনো বিশ্বনেতার মৃত্যু বা অস্কারের গুরুত্বপূর্ণ খবরের মতো বহুল আলোচিত বিষয়গুলো ট্রেন্ডিং টপিকস-এ দেখতে পাবেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, কানাডা ও অস্ট্রেলিয়ার কিছু ব্যবহারকারী তাদের ফেসবুক পেজের ডানপাশে ট্রেন্ডিং টপিকস দেখতে পাবেন। পরবর্তীতে এটি অন্যান্য দেশের ব্যবহারকারীদের ফেসবুক পেজে প্রদর্শন করবে।
প্রাথমিকভাবে এটি ফেসবুকের মোবাইল ভার্সনে দেখা যাবে না। ফেসবুক জানিয়েছে, স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারেও এ ব্যবস্থা চালু করার জন্য পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
গত বছরই ট্রেন্ডিং টপিকস চালু করার আভাষ দিয়েছিল ফেসবুক। তবে টুইটারের ট্রেন্ডিং টপিকস শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর তালিকা তৈরি করে। তার বদলে ফেসবুকের ট্রেন্ডিং টপিকস কী কারণে বিষয়টা ‘ট্রেন্ডিং’ তাও ব্যাখ্যা করবে।
ফেসবুকের নিউজ ফিডে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ক্রিস স্টাহার বলেন, এ ফিচারটি ফেসবুকের সবচেয়ে আকর্ষণীয় কন্টেন্টগুলোকে উন্মোচিত করবে। এর মাধ্যমে ফেসবুককে ‘আপনার ব্যক্তিগত সংবাদপত্র’তে পরিণত করবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ