1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ইন্জুরি কাটিয়ে মেসির চমক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০১৪
  • ১৪৯ Time View

বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো কয়েকদিন আগেই বলেছিলেন, লিওনেল মেসি ফিরছেন ভয়ঙ্কর রূপে! মার্টিনোর কথায় মেসি ভক্তরা খুশি হলেও সমালোচকরা উড়িয়ে দিয়েছিলেন। অনেকে বলেছিলেন, মেসি আর আগের মতো ফর্মে ফিরতেই পারবেন না। কিন্তু নেতিবাচক ধারণাকে মিথ্যা প্রমাণ করে দিয়ে আর্জেন্টাইন তারকা দুই মাস পর মাঠে ফিরেই দেখালেন চমক। শেষ তিন মিনিটে দুই গোল করে লিওনেল মেসি বুঝিয়ে দিলেন, তিনি আরও বেশি ক্ষুধার্ত হয়ে দলে ফিরেছেন। গেটাফের বিরুদ্ধে ম্যাচে দুই গোল করেছেন সেস ফেব্রিগাসও। দুই তারকার দুর্দান্ত পারফরম্যান্সে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে গেটাফের বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় পেল বার্সেলোনা। কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল কাতালানরা। শেষ ষোল’র লড়াইয়ে প্রথমে লেগের ম্যাচে বড় জয় পাওয়ায় দ্বিতীয় লেগটা হয়ে থাকল আনুষ্ঠানিকতা মাত্র!

মজার ব্যাপার হচ্ছে, লিওনেল মেসি কিন্তু পুরো সময় খেলেননি। ৬৩ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার জায়গায় তাকে নামান হয়েছিল। শেষের দিকে মাঠে নেমেই যে ঝলক দেখালেন, পুরো সময় খেললে না জানি কি হতো! মেসি তার প্রথম গোলটি পেয়েছেন নির্ধারিত সময়ের শেষ মিনিটে। আর অতিরিক্ত সময়ে একক প্রচেষ্টায় যে গোলটি করলেন তা এক কথায় অসাধারণ। অবশ্য এর আগেই সেস ফ্যাব্রেগাসের জোড়া গোলে বার্সেলোনা ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। মেসি শেষ মুহূর্তে ব্যবধানটা আরও বাড়িয়ে দেন। দুই মাস হ্যামস্ট্রিং ইনজুরির সঙ্গে লড়াই করে ফেরা মেসির পারফরম্যান্সে দারুণ খুশি বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল। তিনি বলেন, ‘ইনজুরির কারণে মেসি অনেক দিন মাঠের বাইরে ছিলেন। ইনজুরি একজন খেলোয়াড়ের জন্য যে কতটা কষ্টের তা যিনি ইনজুরিতে থাকেন তিনিই বুঝতে পারেন। ফিট হয়ে সবার সঙ্গে তাল মেলানোটাও কিন্তু সোজা কথা নয়। মেসি অনেক প্রতীক্ষার পর মাঠে ফিরেই প্রমাণ করেছেন এখনো খেলাকে ভুলে যাননি। তিনি অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন, আর মাঠে তার ফলও পাচ্ছেন। এটাই তো একজন ভালো খেলোয়াড়ের প্রধান গুণ।’

লা লিগায় পরের ম্যাচটি বার্সেলোনার জন্য মহাগুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ অ্যাথলেটিকো মাদ্রিদ। সে কারণেই কোপা দেল রে’তে গেটাফের বিরুদ্ধে সেরা একাদশ নামায়নি বার্সেলোনা। তারপরেও বড় জয় পেতে কোনো সমস্যাই হয়নি।

ঘরের মাঠে বড় জয়ে সমর্থকরা তো খুশিই, তবে মেসির আগ্রাসী রূপে ফেরাতে সেই খুশি যেন বাধভাঙা রূপ ধারণ করেছে। মেসি নিজেও দারুণ উচ্ছ্বসিত। ইনজুরি থেকে ফিরে সমর্থকদের এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে আর্জেন্টাইন তারকা আবারও বলেছেন, তিনি বার্সেলোনাতেই তার ক্যারিয়ার শেষ করতে চান। মেসি বলেন, ‘বার্সেলোনাতে আমি ভালোই আছি। এখানেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ