1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

কমলগঞ্জে কোটি টাকা মূল্যের কষ্টি পাথর উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১৫৭ Time View

কমলগঞ্জে গতকাল রাতে কোটি টাকা মূল্যের কষ্টি পাথর ও আধা কেজি গাঁজাসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। জানা যায়, কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামের মুহিবুর রহমানের বাড়ি থেকে গাঁজার চালান পাচারের গোপন সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক গৌরাঙ্গ কুমার বসু, আনজির হোসেন ও উপ-সহকারী পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বসত ঘর থেকে মুহিবুরের এক ছেলে শাহাজান মিয়া পালিয়ে গেলে আধা কেজি গাঁজাসহ অপর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৬ )-কে আটক করে পুলিশ। এ সময় পুলিশ তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে গোলাকার একটি কষ্টি পাথর উদ্ধার করে।

আজ বুধবার স্বর্ণ ব্যবসায়ীদের মাধ্যমে পাথরটি পরীক্ষা-নিরীক্ষা করার পর পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয় এটি কষ্টি পাথর। যার বাজার মূল্য কোটি টাকা বলে কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ