1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

অটোরিকশা-পিকআপভ্যান সংঘর্ষ- নিহত ৪ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১৭৯ Time View

সিলেট, ৮ জানুয়ারি: সিলেটের ওসমানীনগর থানার কুরুয়া বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার সকাল ৭টার দিকে পিকআপভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অপর একজন।
নিহতরা হলেন- সিলেটের কানাইঘাট উপজেলার উপরপাড়া গ্রামের আসমত (৪৫), একই উপজেলার নোয়াগ্রামের ইসলাম (৪০), জৈন্তাপুর উপজেলার বাইরগ্রামের কবীর (৩৫) ও অজ্ঞাত আরেক যুবক (৩৪)।
ওসমানীনগর থানার উপ পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানার কুরওয়া বাজার এলাকায় সিলেটগামী মাছভর্তি একটি পিকাআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী নিহত ও একজন গুরুতর আহত হন। নিহতদের লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সাইফুল ইসলামকে (৩৪) আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কানাইঘাট উপজেলার বেটু চতুলবাজারের নূরুল হকের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ