1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

ওসির গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১৪৯ Time View

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা রোড  এলাকার ওসি আজিজুর রহমানের গাড়ি লক্ষ্য করে ককটেল ও পেট্রোল বোমা ছুঁড়েছে অবরোধকারীরা। এ সময় একজন কনেস্টেবল আহত হয়েছে। পুলিশ পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিরোধ করে। পুলিশের গুলিতে আহত হয়েছে আরাফাত নামের এক হামলাকারী।
মঙ্গলবার রাত সোয়া ৯টায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ কনেস্টেবলের নাম প্রদীপ। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অন্যদিকে গুলিবিদ্ধ হামলাকারী আরাফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড়তলী ওসি আজিুজুর রহমান বলেন, রাত সোয়া ৯টার দিকে সাগরিকা রোডের মোড়ে আমার উপস্থিতিতে দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত ককটেল হামলা চালায় ৭/৮ জন সন্ত্রাসী। এ সময় তারা আমার গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। কিন্তু পেট্রোল বোমাটি রাস্তায় পড়ে আগুন ধরে যায়।

পুলিশ প্রতিরোধ করলে সন্ত্রাসীরা বেশ কিছু ককটেল বিস্ফোরন ঘটায়। পুলিশ ৫/৭ রাউন্ড গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে গেলেও গুলিতে আহত হয়ে আটক হয় হামলাকারী আরাফাত। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে আটক অবস্থায় ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় কনেস্টেবল প্রদীপ সামান্য আহত হয়েছে।

জানা গেছে, হরতাল-অবরোধে সাগরিকা রোড এলাকায় যানবাহনে হামলা ও আগুন দেয়ার ঘটনা রোধে সেখানে পুলিশি টহল জোরদার করা হয়। ওসি’র নেতৃত্বে পুলিশের দুটি টহল টিম রাতে বিশ্বরোড় সাগরিকা এলাকায় টহল দিচ্ছিল। পুলিশি তৎপরতার যানবাহনে আগুন ও ভাঙচুর করতে না পেরেই হরতাল-অবরোধকারীরা পুলিশের উপর হামলা চালিয়েছে বলে মনে করেন উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ