1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ : রুহুল কবির রিজভী সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

আকাশ থেকে মাটিতে পড়ল মানব দেহের অঙ্গ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ জানুয়ারি, ২০১৪
  • ১২৯ Time View

সৌদি আরবের শহর জেদ্দার আকাশ থেকে হঠাৎ শহরের ভূমিতে নেমে এল মানব শরীরের বিধ্বস্ত একটি বড় অংশ! বিষয়টি স্থানীয় এক বাসিন্দা দেখতে পেলে প্রশাসনকে খবর দেন।

সৌদি আরবের জেদ্দা শহরের পুলিশের কর্তা ব্যক্তি নাওয়াফ বিন নাসের আর বাক বলেন, গত রবিবার আনুমানিক রাত ২টা ৩০ মিনিটের দিকে স্থানীয় এক বাসিন্দা দেখতে পান তার সুম্মুখেই হঠাৎ আকাশ থেকে একটি মানুষের ছিন্ন বিচ্ছিন্ন শরীরের অংশ এসে পড়েছে, বিষয়টি দেখে প্রথমে তিনি ঘাবড়ে গেলেও পরে স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেন।

নাওয়াফ বিন নাসের আরও বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি, এটি আকাশে উড়ে যাওয়া কোন রুটের বিমানের চাকা কিংবা এজাতীয় কোন কিছুর ভেতরে করে লুকিয়ে অন্য দেশে যেতে চাওয়া কোন ব্যক্তির হতে পারে।

সম্প্রতি সময়ে সৌদি আরবে বিমানের চাকা কিংবা এজাতীয় অংশ ধরে আকাশে উড়ে যাওয়ার প্রবণতা মানুষের মাঝে প্রবল হয়ে উঠেছে। গত রবিবার মদিনা শহরের বিমান বন্দরে একটি বিমান জরুরী অবতরণ করে যেখানে প্রায় ২৯ জন মানুষ হতাহত হয়েছে, ঐ বিমান ইরান থেকে প্রায় ৩১৫ জন যাত্রী নিয়ে এলেও বিমানের চাকার ককপিটে করে বেশ কিছু মানুষ সৌদি চলে আসার দুঃসাহস দেখায় এতে বেশিরভাগ মানুষ মারা যায়, কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক।

এদিকে সৌদি শহর জেদ্দায় আকাশ থেকে নেমে আশা মানব অঙ্গ নিয়ে সে দেশের মানুষের মাঝে চলছে চাঞ্চল্যকর অবস্থা, মানব অঙ্গের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়েছে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ