1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
পাটে শুল্কের খড়্গ বসিয়ে ঢাকার কাছে ফলে ছাড় চায় ভারত দুর্গাপূজায় টানা ৫ দিন ব্যাংক বন্ধ, খোলা থাকবে বন্দরে আজকের দিনটি ব্যর্থদের জন্য বিশ্বজুড়ে প্রবৃদ্ধি কমার পূর্বাভাস, মূল্যস্ফীতি ৪.৭ শতাংশে ওঠার শঙ্কা আইএমএফের কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পড়েছিল দম্পতির লাশ পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার

সাতকানিয়ায় নির্বাচনী সরঞ্জামের গাড়িতে আগুন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারি, ২০১৪
  • ১৬৩ Time View

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দু’টি ইউনিয়নে ভোটকেন্দ্রে নিয়ে যাবার পথে নির্বাচনী সরঞ্জামবোঝাই দু’টি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বিকেল ৪টার দিকে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।

এসময় পিকআপ দু’টিতে পুলিশ প্রহরা থাকলেও দুর্বৃত্তদের আক্রমণের পর পুলিশ সদস্যরা পিছু হটে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার জানিয়েছেন, নির্বাচনী সরঞ্জামবোঝাই দু’টি ছোট ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবিরের লোকজন। নির্বাচনী সরঞ্জামের মধ্যে কি কি ছিল সেটা আমরা খতিয়ে দেখছি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদর থেকে পুলিশ সদস্যদের প্রহরায় বস্তাভর্তি নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাবার সময় ছদাহা ইউনিয়নের ফকিরহাট এলাকায় এবং কেওচিয়া ইউনিয়নের চূড়ামণি এলাকায় দু’টি পিকআপ ভ্যানে আকস্মিকভাবে হামলা করে দুর্বৃত্তরা। এসময় তারা পেট্রল ঢেলে গাড়ি দু’টিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ