1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে অভিযান, ৪২ জেলায় ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা ৩৬ বছর বয়সেই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক পেসার ও আম্পায়ার বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে মানারাত ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সেমিনার ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী আজ বিশ্ব ব্যর্থতা দিবস নিউ ক্রিকেট,বেসিক,এস এস ও শতাব্দী ক্রিকেট একাডেমির জয় চবিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মশালায় অংশ নিল আর্ক বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইনার হুইল ক্লাব অব সি কুইনের মানবিক উদ্যোগ

নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র হচ্ছে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০১৪
  • ১৭২ Time View

নির্বাচন বন্ধ করার অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আজ বিকেলে রাজধানীর মিরপুরে এক নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, “যারা কিংস পার্টি প্রতিষ্ঠা করেছিল তারা এখনো সরব। অগণতান্ত্রিক সরকার হলে তাদের চাহিদা বাড়ে। তাই তারা নিজেরাই নিজেদের বিশিষ্ট নাগরিক হিসেবে ঘোষণা করেছেন।”

‘ষড়যন্ত্রকারীদের’ বিরুদ্ধে সজাগ হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।

মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের এই নির্বাচনী জনসভায় ঢাকাবাসীর প্রতি ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “মানুষ যা চায় আওয়ামী লীগ তা করে। আর মানুষ যা চায় বিএনপি তার উল্টোটা করে।” তিনি দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান।

স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ ও দলীয় সংসদ সদস্য আসলামুল হক বক্তব্য দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ