1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর শেয়ারবাজারে অর্থ পাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার কঠোর নজরদারি

ঢাকা ও দিল্লির ভাগ্য পরস্পর সংযুক্ত:ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারি, ২০১৪
  • ১৩৮ Time View

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রতিবেশি হওয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে দিল্লির আগ্রহ আছে। কারণ দুই দেশের ভাগ্য পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যে কোনো ধরনের হস্তক্ষেপের কথা নাকচ করে দিয়েছে ভারত। দিল্লি বলেছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিরোধী- দলগুলোর সংঘাতের বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। ভারত আশা করে, একটি শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের মানুষ তাদের মতভিন্নতা দূর করতে সক্ষম হবে।

গতকাল মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন এসব কথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। বরং বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ হওয়ার সুবাদে আমরা তাদের শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করি, বাংলাদেশের মানুষ ও নেতারা একটি সমাধানে পৌঁছাতে পারবে।

মুখপাত্র বলেন, বাংলাদেশ ও ভারতের মাঝে দীর্ঘ সীমান্ত রেখা রয়েছে। তাই এক দেশে কোনো কিছু ঘটলে অপর দেশ উদাসীন কিংবা নির্বিকার থাকতে পারে না। বাংলাদেশে কি ঘটছে সে বিষয়ে আমাদের যেমন আগ্রহ রয়েছে তেমনি আমাদের দেশে কি হচ্ছে সে বিষয়েও বাংলাদেশের সমান আগ্রহ রয়েছে বলে বিশ্বাস করি। আমরা আশা করছি তারা শান্তিপূর্ণ উপায়ে আলোচনা ও সংলাপের মাধ্যমে মতবিরোধ দূর করতে পারবে যা সকল বাংলাদেশির কাছে গ্রহণযোগ্য হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ