1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলা গভীর ষড়যন্ত্রের অংশ : রুহুল কবির রিজভী সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির আগামী মাস থেকে জন্মনিয়ন্ত্রণ পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

দক্ষিণ সুদানের বোর শহরে দু’পক্ষে তুমুল লড়াই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৩
  • ১৪৮ Time View
দক্ষিণ সুদানে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ বোর শহরে সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের লড়াই ছড়িয়ে পড়েছে।
যুদ্ধবিরতির জন্য আফ্রিকার দেশগুলোর বেঁধে দেয়া সময়সীমা ফুরিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে আজ মঙ্গলবার এ লড়াই শুরু হয়। শহরটির জাতিসংঘ কম্পাউন্ডের অদূরে এ সংঘাত চলছে এবং ‘তুমুল লড়াই’ হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের এক মুখপাত্র।
বিদ্রোহী নেতা রিক ম্যাকারের অনুগত সেনা এবং জাতিগত নুয়ের গোষ্ঠীর তরুণদের নিয়ে গঠিত মিলিশিয়া বাহিনী ‘হোয়াইট আর্মি’ সম্মিলিতভাবে বোর শহরে হামলা করেছে বলে ধারণা করছে জাতিসংঘ।
উল্লেখ্য, উগান্ডার প্রেসিডেন্ট আজ মঙ্গলবারের মধ্যে বিদ্রোহীরা যুদ্ধবিরতি করে আলোচনা শুরু করতে রাজি না হলে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। কিন্তু রিক ম্যাকার কোনোরকম আলোচনায় যাওয়ার আগে তার দলের সব রাজবন্দির মুক্তি দাবি করেছেন। কিন্তু তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট সালভা কির।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ