1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ বিরোধীদলীয় নেতার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার

ফেসবুক পরিত্যাগ করছে কেন টিনেজাররা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৩
  • ১৮৭ Time View

ফেসবুক চর্চাকারীদের সবচেয়ে বড় গ্রুপ ৩০ বছর বয়সীরা। সোশাল মিডিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাককুইন জানিয়েছেন, টিনেজাররা ফেসবুক বাদ দিয়ে টুইটার, ইন্সটাগ্রাম ও স্ন্যাপশটে মনোযোগী হচ্ছে। এই প্রবণতাকে তিনি আখ্যায়িত করেছেন, ‘লিভাইস এফেক্ট’ হিসেবে। বিষয়টি ব্যাখ্যা করতে তিনি উল্লেখ করেন, ‘একটা সময় ছিল যখন লিভাইসের জিন্স পোষাক কিশোর-কিশোরীদের কাছে খুব জনপ্রিয় ছিল। এটি ছাড়া তাদের চলতো না। কিন্তু যখনই তাদের বাবা-মা লিভাইস পরিধানে মনোযোগী হলো, তারা তা বাদ দিতে থাকলো।’

ফেসবুকের বেলাতেও এমন পরিস্থিতি শুরু হয়েছে বলে মনে করেন ম্যাককুইন। ২০১২ সালে টিনেজারদের মুখ্য সোশাল মিডিয়া ছিল ফেসবুক। তবে এ বছর সে স্থান অধিকার করেছে টুইটার। টিনেজাররা যত বেশি ফেসবুক পরিত্যাগ করছে, তিরিশ ও তিরিশোর্ধরা ততবেশি এখানে ভিড় করছে।

ম্যাককুইন সিডনি মর্নিং হেরাল্ডকে জানান, ২০১০ সাল থেকে কিছুটা বয়স্করা ফেসবুকে যুক্ত হতে থাকে। এর মধ্যে প্রচুরসংখ্যক মা-বাবা রয়েছেন, যাদের উদ্দেশ্য টিনেজার সন্তানদের উপর ‘গোয়েন্দা নজরদারী’ করা। স্মার্ট ছেলেমেয়েরা তা বুঝতে পেরে সটকে পড়তে থাকে।

তিনি আরো উল্লেখ করেন, মা-বাবারা এখন নিয়মিত লগইন করেন তাদের স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। এছাড়া একটা অংশ প্রবাসে থাকার কারণেও তারা ফেসবুকের উপর বেশ নির্ভরশীল হয়ে পড়ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ