1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা রংপুর বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন: যে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের

এবার ‘লহর’-এর কবলে অন্ধ্রপ্রদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩
  • ১৪৮ Time View

leherঘূর্ণিঝড়ের রাহু যেন ভর করেছে ভারতের উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের উপর। অক্টোবরের ‘ফাইলিন’ আর চলতি মাসে ‘হেলেন’র পর এবার রাজ্যটিতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘লহর’।

ঘূর্ণিঝড় ‘ফাইলিন’র মতোই ‘লহর’ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে আঘাত হানতে যাচ্ছে ‘লহর’। ঘূর্ণিঝড়টি মাছলিপাটনাম ও কালিঙ্গপাটনাম হয়ে অন্ধ্র অতিক্রম করার আশঙ্কা করা হচ্ছে।

তবে বুধবার থেকেই অন্ধ্রপ্রদেশে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে বাতাসও প্রবাহিত হচ্ছে। তবে আঘাত হানার সময় বাতাসের বেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতোমধ্যেই সকল প্রস্তুতি নিয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি। বেশকিছু সাহায্যকারী দল মোতায়েন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলায় অন্তত ২৭টি দল পাঠানো হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্টগার্ডকেও জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

উপকূলীয় এলাকায় দুই নম্বর সতর্ক সংকেত জারি করায় নিরাপদ আশ্রয়ে চলে যায় অনেকে। তাছাড়া জেলেদেরও গভীর সমুদ্র থেকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ