1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা রংপুর বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন: যে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের

চীনের শর্ত মেনে নিলো জাপানি বিমানসংস্থা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ১৫৭ Time View

cimজাপানের বেসামরিক বিমানসংস্থাগুলো বলেছে, পূর্ব চীন সাগরে একটি বিমান নিয়ন্ত্রণ অঞ্চল প্রতিষ্ঠা করে সেখান দিয়ে বিমান চলাচলের যেসব শর্ত চীন ঘোষণা করেছে, তা মেনে নেওয়া হবে।

মঙ্গলবার চীনের এ ঘোষণাকে না মানতে টোকিও’র পক্ষ থেকে আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে দেশটির বেসামরিক বিমানসংস্থাগুলো এ কথা জানালো।

এর আগে পরিবহনমন্ত্রী আকিরো ওতা জানিয়েছিলেন, চীনা ঘোষণা বৈধ নয় এবং জাপানি বিমানসংস্থাগুলোর তা মানার প্রয়োজন নেই।

চীনে ‘দিয়াইয়ু’ এবং জাপানে ‘সেনকাকু’ নামে পরিচিত এ দ্বীপপুঞ্জের আকাশসীমাকে বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চল (এডিআইজেড) হিসেবে ঘোষণা করে শনিবার নিজ প্রতিরক্ষা সীমানার আওতায় নিয়ে আসে বেইজিং। ফলে এ অঞ্চলের আকাশসীমায় অন্যদেশের কোনো বিমান প্রবেশ করতে চাইলে তাকে উড্ডয়ন পরিকল্পনা জানাতে হবে এবং চীনের আইন মানতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, জাপানের বেসামরিক বিমান সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) বলেছে, সদ্য ঘোষিত এডিআইজেড-এর আকাশসীমা দিয়ে উড়ে যেতে পারে এমন বিমানগুলোর উড্ডয়ন পরিকল্পনা রোববার থেকেই চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো শুরু করেছে তারা।

এএনএ’র অধিভুক্ত পিস অ্যাভিয়েশনও এখন একই কাজ করছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এনএনএ’র মুখপাত্র বলেন, আন্তর্জাতিক বিধির আওতায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান সংস্থাগুলো নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে উল্লেখ করে তিনি বলেন, তাদেরকে যেকোনো মারাত্মক পরিস্থিতি এড়িয়ে চলতে হবে।

জাপানের সাবেক রাষ্ট্রীয় বিমান সংস্থা বা পতাকাবাহী জাপান এয়ারলাইন্স বেইজিং-এর ঘোষণা মেনে চলছে বলে জানানোর পরই এ বিবৃতি দেওয়া হলো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ