1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শান্তি বিনির্মাণে আরও বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অক্টোবরে শুরু হবে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা রংপুর বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘অ্যাক্রেডিটেশন’ উদযাপন মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন: যে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত সরকার চামড়া ও পাদুকা শিল্পের রপ্তানি বাড়াতে রোডম্যাপ তৈরী করছে ইমানের অষ্টম শাখা: হাশরের ওপর বিশ্বাস ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বুস্ট-রবি ও বিকাশসহ ৫ প্রতিষ্ঠান পাওনাদারের টাকা পরিশোধ এড়াতে ‘অপহরণের’ নাটক ব্যবসায়ীর ভৈরবের ভাঙনে হারাচ্ছে শিকড়, সরকারের কাছে আকুতি মালয়েশিয়ার নাজমুসের

সেই খুনে ফাঁসলেন বাবা-মা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩
  • ২১৩ Time View

dantভারতের আলোচিত আরুশি তালোয়ার হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা ও মাকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।

দিল্লির এক আদালতে সোমবার বিচারক যখন তাদের দোষী সাব্যস্ত করে রায় পড়ে শোনাচ্ছিলেন সেসময় কান্নায় ভেঙে পড়েন অভিযুক্ত ডেন্টিস্ট দম্পতি।

আরুশির বাবা রাজেশ তলোয়ার ও মা নূপুর তলোয়ার শুরু থেকেই কন্যা হত্যার অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

২০০৮ সালের মে মাসে নিজ বাড়িতে ১৪ বছর বয়সী আরুশির নিথর দেহ পাওয়া যায়। সেসময় আরুশির গলা কাটা ও মাথায় আঘাতের চিহ্ন শনাক্ত করা হয়েছিল।

আরুশিদের কাজের লোক হেমরাজ এ ঘটনার সাথে জড়িত বলে দাবি করেন তার বাবা মা।কিন্তু পরে বাড়ির ছাদে হেমরাজের মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়। ভারতীয় গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ‘আরুশি হত্যাকাণ্ড’।

আদালতের বিবৃতির সাথে দ্বিমত প্রকাশ করেছেন তালোয়ার দম্পতি। তবে দোষী দম্পতির দণ্ড এখনও দেয়া হয়নি। এ বিষয়ে পরবর্তী নির্দিষ্ট তারিখের শুনানিতে জানাবে আদলত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ