1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

আবাহনীর কাছে হার মোহামেডানের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৮১ Time View

চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আকাশী-নীলরা ৫ উইকেটে হারিয়েছে মোহামেডানকে। আর গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স ৩ উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং ওল্ড ডিওএইচএস ২১ রানে হারায় প্রাইম দোলেশ্বরকে।

মোহামেডান ইনিংস: ১৭০ (ওভার ৪৫.৪)
আবাহনী ইনিংস: ১৭৩/৫ (ওভার ৪৪.৪)
ফল: আবাহনী ৫ উইকেটে জয়ী

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে গোলাম মাবুদের ৪২ ও নাঈম ইসলামের ৩৮ রানের সুবাদে সব উইকেট হারিয়ে ১৭০ করে মোহামেডান। ২১ রান খরচায় চার উইকেট নিয়ে মোহামেডানের ইনিংসে ধস নামান পিটার ট্রেগো। জবাবে ৫ উইকেটে হারিয়েই গন্তব্যে পৌঁছায় আবাহনী। হার না মানা ৪৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক মাহমুদউল্লাহ।

এদিকে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪৫ রান করে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। জবাবে শেখ জামাল ৮ উইকেট হারিয়ে ২৪২ রান করতেই শেষ হয়ে যায় নির্ধারিত ৫০ ওভারের খেলা।

এছাড়া বিকেএসপিতে প্রাইম দোলেশ্বরকে ২১ রানে হারিয়েছে ওল্ড ডিওএইচএস। সবচেয়ে বেশি ৬৫ রান করেন দোলেশ্বরের মানবিন্দার সিং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ