1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সফটওয়্যার বিক্রিতে আয় হবে ৪০ মিলিয়ন ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ১৮৯ Time View

softwareসফটওয়্যার বিক্রিতে এ বছর আয় হবে ৪০ মিলিয়ন ডলার। বিভিন্ন ধরনের সফটওয়ার বিক্রি করে বাংলাদেশ গত বছর প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “ইতোমধ্যেই দেশের ৬৪ জেলায় তথ্য সেবা কেন্দ্র ও সকল ইউনিয়েনে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেই সাথে প্রায় ২৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।”

নজরুল ইসলাম আরো বলেন,”এ ছাড়া তাদের আয় ও দক্ষতা আরো বাড়াতে কম্পিউটার গ্রাফিক্স, ভিডিও এডিটিং ও জাভা তৈরিতেও প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সেই সাথে বিভিন্ন জেলায় প্রশিক্ষণার্থীদের ফ্রি-ল্যান্সিং-এর জন্য মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির জন্য প্রশিক্ষণ দেয়া হবে।”

সচিব জানান, প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে দক্ষ উদ্যোক্তা তৈরি করতে ‘ফ্রি ল্যান্সার টু এন্টারপ্রেনিয়র’ তৈরির কাজ চলছে। দেশের বিভিন্ন জেলায় আইটি ভিলেজ নির্মানের প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ