1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

গলফ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি ‘টাইগার উডস’খ্যাত সিদ্দিকুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৩
  • ১১২ Time View
siddik-অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিতব্য গলফ বিশ্বকাপে এশিয়া দলের হয়ে লড়তে প্রথম বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। এশিয়া দল বিশ্বকাপে লড়বে সাত দেশের ১৩ জন সদস্য নিয়ে। ২১ থেকে ২৪ নভেম্বর রয়াল মেলবোর্ন গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে বিশ্বসেরা হওয়ার এই প্রতিযোগিতা।

থাইল্যান্ডের থংচাই জাইদী ও কিরাদেচ আফিবার্নরাত, কোরিয়া কে.জি চোই ও বায়ে স্যাং-মুন, ভারতের গঙ্গাজিত ভুলার ও অনির্বান লাহিরি, চীনের লিয়াং ওয়েন-চোং ও উ আশুয়ান, ফিলিপাইনের অ্যাঞ্জেলো কুয়ে ও জুভিচ পাগুনসানের সঙ্গে বিশ্বসেরা হওয়ার এই অভিযানে নামবেন লাল সবুজের এক মাত্র প্রতিনিধি সিদ্দিকুর।

বাকি দু’জন জাপানের, তাদের নাম ঘোষণা করা হবে কয়েকদিনের মধ্যে। তবে দেশবাসীর সঙ্গে বিশ্ববাসীর চোখও এখন সিদ্দিকুরেরর দিকে।

২০০৫ সালে পেশাদার গলফে আসেন সিদ্দিকুর। বাংলাদেশের ‘টাইগার উডস’খ্যাত এই তারকা ২০০৯ সালে এশিয়ান ট্যুরে শীর্ষ ৪০ এ ছিলেন। আর প্রথম বাংলাদেশি হিসেবে পরের বছর আগস্টে দক্ষিণ আফ্রিকার জেবে’ ক্রুগারকে হারিয়ে এশিয়ান ট্যুরের অন্যতম মর্যাদাপূর্ণ ইভেন্ট ‘ব্রুনেই ওপেন’ জিতে গলফে বিশ্বকে তাক লাগিয়ে দেন সিদ্দিকুর।

টানা দু’বছর র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশেও থেকেছেন ২৯ বছর বয়সী এই গলফার। তবে সবকিছু ছাপিয়ে এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় যারপরনাই উচ্ছ্বসিত সিদ্দিকুর।

তিনি বলেন, বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারব ভেবে আমি খুবই রোমাঞ্চিত। এই প্রথমবার বাংলাদেশ নাম লেখাবে বিশ্বকাপে। ঐতিহাসিক মুহূর্ত হবে সেটা। এর আগেও আমি বাছাইপর্বে খেলেছিলাম। কিন্তু কখনও সেটা যথার্থভাবে শেষ হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ