1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

অস্কারে যাচ্ছে ফারুকীর টেলিভিশন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩
  • ১৯৩ Time View

৮৬ তম একাডেমী অ্যাওয়ার্ড [অস্কার] এর বিদেশি ভাষার ছবির প্রতিযোগিতায় বাংলাদেশের একটি ছবি এ বছর অংশ নিচ্ছে। বাংলাদেশ অস্কার কমিটি মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন ছবিটিকে অস্কারে পাঠানোর জন্য বাছাই করেছে।

২১ সেপ্টেম্বর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ অস্কার কমিটি।

এ বছর ছবি বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ছবিয়াল প্রযোজিত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ এবং স্ক্রীন হাউস এন্টারটেইনমেন্ট ও মাছরাঙা প্রোডাকশনস প্রযোজিত রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ ছবি দুটি।

২০ সেপ্টেম্বর উল্লিখিত ছবি দুইটি দেখে বাছাই কমিটি ৮৬তম একাডেমী অ্যাওয়ার্ডের  বিদেশী ভাষার চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ‘টেলিভিশন’ ছবিটিকে মনোনীত করে।

বাংলাদেশ অস্কার কমিটির সদস্যরা হলেন অধ্যাপক আব্দুস সেলিম, শহিদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম চৌধুরী, আবু মুসা দেবু, রেজা লতিফ, শাকিব খান, শামিম আক্তার এবং রোকেয়া প্রাচী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ