1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রচার শুরু আজ তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন জাহেদ উর রহমান ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী একযোগে ৫৩ খালের খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের আগে সংবিধান সংশোধন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে

আবারো ব্যান্ডউইথের মূল্য কমানোর ইঙ্গিত, সেপ্টেম্বরে দেশজুড়ে থ্রিজি সেবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৩
  • ১৪০ Time View

g3আবারো ইন্টারনেটের ব্যান্ডউইথের দাম কমানোর ইঙ্গিত দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।অন্যদিকে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই দেশের মানুষ থ্রিজি সেবার সুফল পেতে শুরু করবে।

সুনীল কান্তি বোস জানান, থ্রিজি নিলামের পর দেশের প্রায় সবগুলি অপারেটর থেকেই এই সেবা চালু করা গেলে দেশের জনশক্তি উন্নয়নে থ্রিজি নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশজুড়ে এই সেবা চালু করা সম্ভব হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে ১০তম এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি ডেভেলপমেন্ট ফোরামের (এডিএফ-১০) উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইন্টারনেটের সহজলভ্যতাকে তার সরকার প্রাধান্য দিচ্ছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ইন্টারনেট সহজলভ্য করতে ব্যান্ডউইথের দাম কমিয়ে তথ্যকে আরো সহজলভ্য করতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে আইসিটি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি) সেক্রেটারি জেনারেল তসিউকি ইয়ামাদা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিটিআরসি’র সহযোগিতায় এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি আয়োজনে ফোরাম চলবে ২০ থেকে ২২ আগস্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ