1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন বিশ্ব জানুক যে, মন্দ শক্তি হেরে গেছে: এল-সায়েদ বিতর্কিত ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখানোর সিদ্ধান্ত সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস গাজীপুরে আহত ৪ জনকে ঢাকা মেডিকেলে ভর্তি, হামলার অভিযোগ নাহিদের সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্র ও ১১৩৬ রাউন্ড গুলি উদ্ধার

২৯ আগস্ট থেকে প্রিমিয়ার লিগ শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০১৩
  • ১৮৭ Time View

আগামী আগস্ট মাসের শেষে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। কাল বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, আগামী ২৯ আগস্ট থেকে লিগ শুরু হবে এবং চলতি জুলাই মাসের ২৫ তারিখ হবে দলবদল।

দল বদলের এক মাসেরও বেশি সময় পরে গিয়ে লিগ শুরুর কারণ ব্যাখ্যা করে জালাল ইউনুস বললেন, ‘বাংলাদেশ-এ, অনুর্ধ্ব-১৯ ও অনুর্ধ্ব-২৩ দলের বিভিন্ন সফরের জন্য এই সময়ে আমরা বেশ কিছু খেলোয়াড়কে পাবো না। তারা সবাই আগস্টের ২৯ তারিখের আগে ঢাকায় থাকবে। তাই ওই সময় লিগ হবে।

কাল জালাল ইউনুস বললেন, গ্রেডিং ও লটারি পদ্ধতিতেই এ বছর দলবদল হবে। আর এই পদ্ধতিতে যেহেতু হবে, তাই একদিনেই সেটা শেষ করা হবে।

সর্বশেষ লিগ নিয়ে শঙ্কাটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই তৈরি করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন. বিপিএল নিয়ে যে তদন্ত চলছে, তার রিপোর্ট না আসা পর্যন্ত তিনি দল বদল বা লিগ শুরুর পক্ষে না। কারণ, যেসব খেলোয়াড়ের দলবদল হবে, তাদের কারো নাম যদি রিপোর্টে থাকে?

এ ক্ষেত্রে সমাধাণটা কী হবে, তাও জালাল ইউনুস বলে দিলেন, আমরা ক্লাবগুলোকে পরিস্থিতিটা জানিয়ে রেখেছি। লিগ চলা অবস্থায় বা দলবদল হয়ে গেলে কোনো খেলোয়াড়ের নাম রিপোর্টে এলে তাকে বদলে ফেলার একটা সুযোগ পাবে সংশ্লিষ্ট ক্লাব।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ