1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

নির্বাচনে আসবে বিরোধী দল: শারমেনের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০১৩
  • ২০৯ Time View

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে ওয়েন্ডি শারমেনের সঙ্গে বৈঠকে আজ সোমবার প্রধানমন্ত্রী বলেছেন, বিরোধীদল আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। আমি আশা করি, আগামী নির্বাচনেও তারা অংশ নেবে।

বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন তার উপ-প্রেসসচিব বিজন লাল দেব।

বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ।

প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের মন্ত্রীকে জানান, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। সব দলের মতামতের ভিত্তিকে গঠিত এই কমিশনের কোনো কাজে সরকারের হস্তক্ষেপ নেই। বিজন লাল দেব জানান, শেখ হাসিনা তাকে জানিয়েছেন, প্রতিটি নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে। কারো পক্ষ থেকে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি।

বৈঠকে তৈরি পোশাক শিল্পসহ সাভারে ভবন ধস, রোহিঙ্গা সমস্যা এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

তৈরী পোশাক শিল্পের শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী তার সরকারের আমলে একদফা বেতন বাড়ানো এবং পুনরায় বাড়ানোর উদ্যোগের কথা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ