1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে রাষ্ট্রপতির অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি লিবিয়া থেকে ফেরত আনা হয়েছে আরও ১৬৮ বাংলাদেশিকে | খবর কানাডার পণ্যের ওপর নতুন মার্কিন শুল্ক ও ছাড় কার্যকর | বাণিজ্য ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক এবার এভিএস চালু হলো সঞ্চয়পত্রে, গ্রাহকরা পাবেন যেসকল সুবিধা পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি ঢাকায় শুরু হচ্ছে নির্মাণ-কাঠশিল্প ও সোলার পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী

আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে জনতা ব্যাংক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৩
  • ২২৩ Time View


সাভারের ভবন ধসের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যয়ভার যতটা সম্ভব জনতা ব্যাংক বহন করবে। বুধবার এমন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।

বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের সময় জানান জনতা ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারাকাত।

তিনি বলেন, “এখনও অনেক লোক ভেতরে আটকে আছেন। তাদের উদ্ধারের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা উচিত।”

তিনি বলেন, “উদ্ধার কর্মীরা তাকে নিশ্চিত করেন, অত্যাধুনিক যন্ত্রপাতি দেওয়া হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আটকে পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হবে।”

বেশি দেরি হয়ে গেলে নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “ভবন ঘুরে আমি দেখলাম এই ভবনের কোনো পাইলিং নেই। এসব ইট সরানো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে চিকন রড, কোথাও কোথাও রডের সঙ্গে ঠিকঠাক সিমেন্টেও নেই। একটি বহুতল ভবন এভাবে গড়ে ওঠতে পারে না।”

আবুল বারাকাতের সময় জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের অনেকে উপস্থিত ছিলেন। জনতা ব্যাংকের পক্ষ থেকে আহত ও তাদের আত্মীয় স্বজনদের মাঝে খাবার পানি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ