1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীনা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রিমিয়ার ব্যাংকের ‘মিলনমেলা’ খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক নগরে স্বার্থান্বেষী গোষ্ঠীই উচ্ছেদের প্রক্রিয়াকে এগিয়ে নেয়: সেলিম জাহান ভিএআর নাটকীয়তা আর দুইবার পিছিয়ে পড়েও সিটিকে রুখল আর্সেনাল শ্বাসরুদ্ধকর ফাইনাল, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সব দলের সংলাপ শেষে ইসির সঙ্গে বসতে চায় বিএনপি বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মাইক লাভের মৃত্যু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ

নগরে স্বার্থান্বেষী গোষ্ঠীই উচ্ছেদের প্রক্রিয়াকে এগিয়ে নেয়: সেলিম জাহান

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নগরে উচ্ছেদকে কখনো আইনি প্রশ্ন, কখনো আবাসন বা সামাজিক সেবার ঘাটতির মতো অর্থনৈতিক সমস্যা হিসেবে দেখা হলেও চূড়ান্ত বিশ্লেষণে এটি রাজনৈতিক অর্থনীতির বিষয় বলে মনে করেন অর্থনীতিবিদ সেলিম জাহান।

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইউএনডিপির মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক এই পরিচালক বলেন, “এখানে ক্ষমতার সম্পর্ক রয়েছে, স্বার্থান্বেষী গোষ্ঠী রয়েছে, যারা মূলত উচ্ছেদের প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যায়। এভাবেই উচ্ছেদের পুরো বিষয়টি রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই ও রাজনৈতিক অর্থনীতির প্রশ্ন হিসেবে সামনে আসে।”

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘আন্ডারস্ট্যান্ডিং আরবান ডিসপজেশন ইন দ্য গ্লোবাল সাউথ: এ সোশ্যাল জাস্টিস পার্সপেক্টিভ’ তিনি এসব কথা বলেন।

বাংলার পাঠশালা ফাউন্ডেশন ও ফ্রিডরিখ এবার্ট স্টিফটুং (এফইএস) বাংলাদেশের এটির আয়োজন করে।

সেমিনারে উদ্বোধন অধিবেশনের সভাপতি সেলিম জাহান বলেন, অস্থায়ী বসতি ও বস্তিগুলো রাজনৈতিক প্রক্রিয়ায় ভোটের ক্ষেত্র হয়ে ওঠে।

“দখলের রাজনীতি যত দিন থাকবে, তত দিন ক্ষমতা ও অর্থের অধিকারীরা বড় অংশ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে।”

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ঢাকা শহরে জমি সবচেয়ে লাভজনক বিনিয়োগে পরিণত হয়েছে। ফলে এখানকার উচ্ছেদ বা দখলচ্যুতি বুঝতে হলে শহর ও এর বাইরের ভূমি দখলের গতিপ্রকৃতি বিবেচনায় নিতে হবে।

উচ্ছেদকে সামাজিক ন্যায়বিচারের প্রশ্ন হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার মনে হয়, দখল, উচ্ছেদ ও রাজনৈতিক অর্থনীতির পুরো বিষয়টি ন্যায়বিচারের চশমা দিয়ে দেখা উচিত।”

সেমিনারে এফইএস বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ড. ফেলিক্স গের্দেস বলেন, ঢাকায় কাজের জায়গার কাছাকাছি থাকতে গিয়ে অনেক মানুষকে আয়ের ৬০ থেকে ৭০ শতাংশ বাড়ি ভাড়া দিতে হয়।

অনেক ক্ষেত্রে কোনো চুক্তি ছাড়াই অনিরাপদ ব্যবস্থায় থাকতে হয় এবং বাড়ির মালিকের ইচ্ছা বা বাজারের প্রতিযোগিতার কারণে ভাড়া বাড়ানোর ঝুঁকির মধ্যেও তাদের বসবাসের কথা বলেন তিনি।

ঢাকার তাপমাত্রা বৃদ্ধি, জ্বালানি ও পরিবহন চাহিদা এবং দূষণের স্বাস্থ্যঝুঁকির কথা তুলে ধরে তিনি বলেন, এসব ঝুঁকির সবচেয়ে বেশি প্রভাব পড়ে দরিদ্র জনগোষ্ঠীর ওপর। নিজেদের সুরক্ষার সুযোগ কম থাকায় স্বাস্থ্যসেবার খরচও তাদের জন্য বেশি বোঝা হয়ে দাঁড়ায়।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান, সিটি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলার পাঠশালা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহমেদ জাভেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আমেনা মহসিন, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, সিপিডির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ, কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক জন নাগল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক এ. আই. মাহবুব উদ্দিন আহমেদ এবং বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক কাজী খালেদ আশরাফসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা।

এ সেমিনারে সিম্পোজিয়াম ও ব্রিল প্রকাশিত ‘আরবান রেজিমস অব ডিসপজেশন ইন দ্য গ্লোবাল সাউথ: এ নিউ ডিবেট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইটির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক লিপন মণ্ডল ও যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেকের অধ্যাপক ডেভিড এল. ব্রুনসমা।

প্রধানমন্ত্রীর ‘ঢাকার বায়ুদূষণ নিয়ে লজ্জা’ কমাবে ছাদবাগান-বাধ্যবাধকতা

মজুরি গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো গুরুত্বহীনই থেকে যাচ্ছে

পরিবেশ, কগনিটিভ হেলথ ও ক্রমবর্ধমান সামাজিক সংকটের যোগসূত্র

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ