1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
চীনা ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রিমিয়ার ব্যাংকের ‘মিলনমেলা’ খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা ১০ ঘণ্টা পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক নগরে স্বার্থান্বেষী গোষ্ঠীই উচ্ছেদের প্রক্রিয়াকে এগিয়ে নেয়: সেলিম জাহান ভিএআর নাটকীয়তা আর দুইবার পিছিয়ে পড়েও সিটিকে রুখল আর্সেনাল শ্বাসরুদ্ধকর ফাইনাল, পাকিস্তানকে ১ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সব দলের সংলাপ শেষে ইসির সঙ্গে বসতে চায় বিএনপি বিচ বয়েজের সহপ্রতিষ্ঠাতা মাইক লাভের মৃত্যু সিরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ

খুলনায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯ জন ধরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে জেলা ও মহানগর পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে খুলনা জেলা পুলিশ ৩২ জন এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (২৯ নভেম্বর) খুলনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জেলার ৯টি থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রমে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৪০৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় ১০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৯টি যানবাহন আটক করা হয়েছে।

অন্যদিকে, কেএমপি’র মিডিয়া সেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৮ নভেম্বর) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের ৮টি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান পরিচালনা করে ১৭ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

কেএমপির অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলায় ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলায় ২ জন, পূর্বের মামলায় ৫ জন, সামারি ট্রায়ালে ২ জন এবং খুলনা মহানগর অধ্যাদেশে ২ জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নির্মূল, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে। একইসঙ্গে মহানগরীর যে কোনো অপরাধ ও অপরাধী সম্পর্কে নিকটস্থ পুলিশকে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কেএমপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ