1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ভূমি কার্যালয়ে হয়রানি বন্ধে অটোমেশনে জোর দিলেন মন্ত্রী রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই দিন হামলা, পেট্রোল বোমায় ট্রান্সফরমারে আগুন ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ মোল্লাহাটে বিএনপি- আ. লীগের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া টেস্টে বাংলাদেশের রেকর্ডের রাজা মুশফিক, বিদায়ের আগে যত কীর্তি শেষ দুই বলে ছক্কা-চারে ‘টাই’, সুপার ওভারে শেষ বলে ছক্কায় জয় বাঙ্গরাকে উপজেলা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ধর্মমন্ত্রীর ইউপি নির্বাচন সুষ্ঠু করতে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি বিশ্ব ঘুরে ঢাকায় রফিক আজমের ‘ওল্ড ঢাকা-নিউ স্টোরি’ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

এমটিনিউজ ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থ‌গিত করা হয়েছে। আগামী ৭-৮ ডিসেম্বর তার ঢাকা সফর করার কথা ছিল।

শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি বলেন, অ‌নিবার্য কারণবশত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থ‌গিত হয়ে‌ছে। মালয়েশিয়ার অভ‌্যন্তরীণ রাজ‌নৈ‌তিক কার‌ণে বাংলাদেশ ছাড়াও আনোয়ার ইব্রাহিমের থাইল‌্যান্ড সফরও স্থ‌গিত হ‌য়ে‌ছে।

এদিকে চলতি বছরের জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ফিরতি সফরে আগামী ৭-৮ ডিসেম্বর ঢাকা সফরকে সাম‌নে রে‌খে ঢাকা-কুয়ালালামপু‌রের ম‌ধ্যে প্রস্তু‌তিও ছিল। ৮ ডি‌সেম্বর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। ঢাকা থে‌কে তার ব‌্যাংকক সফ‌রে যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশ সফর করেন আনোয়ার ইব্রাহিম। তিনি ২০২৪ সালে অক্টোবরে ঢাকা সফর করেছিলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ