1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে ন্যাশনাল ব্যাংক পাচ্ছে ১০ হাজার কোটি টাকা ঋণ, আমানতকারীদের টাকা ফেরত বৃহস্পতিবার থেকে পূজায় ব্যাংকের সঙ্গে ৫ দিন পুঁজিবাজারও বন্ধ বেক্সিমকোর ২ খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক পাগলা মসজিদের দানবাক্সে ১২ কেজি সোনা, সাড়ে ১২ কেজি রুপা সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য

স্মৃতিসৌধে এরশাদ ও বদরুদ্দোজা চৌধুরী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ মার্চ, ২০১৩
  • ২২২ Time View

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার সকাল ৮টা থেকে পৌনে ৯টার দিকে তারা দলীয় নেতাকর্মী নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ বলেন, “দেশ আজ চরম অন্ধকারে। এ জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। দেশের মানুষ এই অন্ধকার থেকে আলোতে ফিরতে চায়।”

এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিকল্পধারার প্রেসিডেন্ট একিউ এম বদরুদ্দোজা চৌধুরী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেন, “দেশের গণতন্ত্র হুমকির মুখে। বর্তমান পরিস্থিতিতে দেশে যে কোনো সময় গৃহযুদ্ধ বাধার সম্ভাবনা রয়েছে।”

তিনি বলেন, “এই রকম অবস্থায় সরকারের উচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়া। এ নির্বাচনের মাধ্যমেই দেশে শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ