1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’ ১১ জনকেই বোলিং করাল ঢাকা, ইনিংস হারের শঙ্কায় বরিশাল সিনেমা হল সংস্কার ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার এআই বিনিয়োগে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩%, বড় সুফল এশিয়ায়: আইএমএফ অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য মক্কা-মদিনা রক্ষায় প্রয়োজনে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: শামা ওবায়েদ ঢাকা-রিয়াদ ফ্লাইট নিয়ে নতুন সিদ্ধান্ত ঢাকা মেডিকেলে গৃহবধূর মরদেহ, স্বামী-শাশুড়ি গ্রেপ্তার ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বাগেরহাটে মধ্যরাতে নারী চিকিৎসককে হেনস্তার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে

সংসদীয় কমিটির বৈঠক: ৬ ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২৬২ কোটি টাকার আমানত ‘ঝুঁকিতে’

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের মোট স্থায়ী আমানত ছিল প্রায় ১১ হাজার ১৩৩ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ব্যাংকে রাখা মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংসদীয় কমিটি।

সোমবার জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির পঞ্চম বৈঠকে এসব আমানত ফেরানোর বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে তুলে ধরা বন্দর কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ছয় ব্যাংকে থাকা প্রায় ১ হাজার ২৬২ কোটি টাকার আমানত ফিরে পাওয়া নিয়ে ঝুঁকি রয়েছে।

কমিটির সভাপতি ও সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

বৈঠকের পর সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন ব্যাংকে মেয়াদোত্তীর্ণ স্থায়ী আমানত ফেরত আনা এবং বন্দরগুলোর দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে কোন ব্যাংকে কত টাকা মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং কত টাকা ফেরত পাওয়া গেছে, তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি।

সংসদীয় কমিটিতে তুলে ধরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২৪-২৫ অর্থবছরের স্বাধীন নিরীক্ষা প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের মোট স্থায়ী আমানত ছিল ১১ হাজার ১৩৩ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

এর মধ্যে আর্থিক সংকটে থাকা ছয়টি ব্যাংকে ছিল ১ হাজার ২৬২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৩৮৪ টাকা। এটি মোট স্থায়ী আমানতের প্রায় ১১ দশমিক ৩৪ শতাংশ।

নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, পদ্মা ব্যাংকে বন্দর কর্তৃপক্ষের স্থায়ী আমানত ছিল ১৭৯ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা।

অন্য পাঁচ ব্যাংক— গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকে সম্মিলিতভাবে ছিল ১ হাজার ৮২ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৩৮৪ টাকা।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, এসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে। অর্থাৎ, আমানতকারীদের চাহিদা অনুযায়ী টাকা ফেরত দেওয়ার মতো নগদ অর্থের সংকট রয়েছে ব্যাংকগুলোর।

এই পরিস্থিতিতে আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে ঝুঁকি থাকলেও বন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড আইএফআরএস-৯ অনুযায়ী সম্ভাব্য ক্ষতির জন্য হিসাবভিত্তিক কোনো সংস্থান রাখেনি বলে নিরীক্ষায় আপত্তি তোলা হয়েছে।

সম্ভাব্য ক্ষতির জন্য এ ধরনের সংস্থান রাখা হয় আর্থিক ঝুঁকির প্রভাব হিসাবের মধ্যে দেখানোর জন্য। তবে নিরীক্ষায় চিহ্নিত পুরো অর্থই ক্ষতি হয়েছে, এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি।

এদিকে নিরীক্ষা প্রতিবেদনে নাম আসা পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে রাষ্ট্রায়ত্ত সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর থেকে ব্যাংকটি ব্যক্তি আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া শুরু করেছে।

তবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতো প্রাতিষ্ঠানিক আমানতকারীদের অর্থ ফেরতের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

বৈঠকে সরকারি অর্থের সুরক্ষা, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কমিটির সদস্যরা ছাড়াও বৈঠকে হিসাব মহানিয়ন্ত্রক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মদ, নাচানাচি ও রাষ্ট্রের নৈতিক পাহারাদারি

‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে’

তৌফিক ইমরোজ খালিদী: ডিজিটাল সংবাদপত্রের পথিকৃৎ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ