1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
উদ্যোগ প্রকল্প: জামানত ছাড়া ঋণ পাচ্ছেন ৬৪০ জন গণভোটের রায় ‘মেনে নিলেই’ জাতীয় ঐক্য হবে: পরওয়ার মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আবারও সংঘর্ষ, আহত ২০ ‘বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না’ চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, ২০ জন আটক সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু ৭২ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, ২০ জন আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

মিছিলে নিষিদ্ধ সংগঠনটির শতাধিক নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে দুপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। পরে আশেপাশের এলাকা থেকে ধাওয়া দিয়ে পুলিশ ২০ জনকে আটক করে।

শুক্রবার জুমার নামাজের পর নগরীর কোতোয়ালী থানার সিনেমা প্যালেসের দিক থেকে একটি মিছিল বের হয়; এতে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী অংশ নেয়।

মিছিলটি সিনেমা প্যালেসের মোড় হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়ক দিয়ে রাইফেল ক্লাব পেরিয়ে শাহ আমানত মার্কেটের দিকে এগিয়ে যেতে দেখা যায়।

এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নামে স্লোগান দেন। মিছিলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

মিছিলটি রাইফেল ক্লাবের সামনে পৌঁছালে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয়। এ সময় স্থানীয় যুবদলের কিছু নেতাকর্মীও মিছিলটিকে ধাওয়া করে বলে দাবি করেন স্থানীয়রা। পরে পুলিশ অভিযান চালিয়ে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে আটক করে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে ২০ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। আমরা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলাম।”

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ