1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

বিয়ের ছবি নিজেই দিলেন মিমি চক্রবর্তী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

মিমি-সিদ্ধার্থর বিয়ের আসর বসবে আগামী ৫ ডিসেম্বর, কলকাতা শহর থেকে দূরে কালিম্পংয়ে পাহাড়ের কোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে, কোনোটিতে বর-কনে দুজনে দুজনার আংটি ধরে আছেন, আবার বিয়ের কাগজে সই করার এবং একে অপরকে আলিঙ্গনের ছবিও আছে।

এগুলো কলকাতার সিনেমার অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ের ছবি। যেগুলো সোশাল মিডিয়ায় নিজেই প্রকাশ করেছেন তিনি।

ছবি প্রকাশের পরপর শুভেচ্ছায় ভাসতে আসছেন মিমি।

আনন্দবাজার জানিয়েছে, দুই পরিবারের সদস্য, স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বাগ্‌দান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বরকনে।

মিমির স্বামীর নাম সিদ্ধার্থ দত্ত, তিনি বিনোদন জগতের বাইরের মানুষ। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী কলকাতার সিরিয়াল-সিরেমার পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।

মিমিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ত্রমিলা বলেন, “মিমিকে তিনি খুব কাছ থেকে চিনেছেন, জেনেছেন। সিদ্ধার্থের সঙ্গে মিমিকে বেশ মানিয়েছে।”

ত্রমিলা আরও বলেন, “আমাদের পরিবারের সবাই জাহাজের পেশায় যুক্ত। আমার স্বামী জাহাজের ক্যাপ্টেন আর সিদ্ধার্থ মেরিন ইঞ্জিনিয়ার। ও আমাদের থেকে অনেকটাই ছোট।”

বিয়ের অনুষ্ঠানের ছবিতে দেখা গেছে, মিমি সেজেছিলেন সোনালি জরির কাজ করা পোশাকে। সঙ্গে ছিল সবুজ পাথরের অলংকার। সিদ্ধার্থের পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। ফুল দিয়ে সাজানো হয়েছিল বিয়ের আসরের ছিল সাদা ও সোনালি রঙের প্রাধান্য।

মহা আড়ম্বরে মিমি-সিদ্ধার্থর বিয়ের আসর বসবে আগামী ৫ ডিসেম্বর, কলকাতা শহর থেকে দূরে কালিম্পংয়ে পাহাড়ের কোলে। সেখানে বিয়ের বাদ্যি আর আলোর রোশনাই ছুটবে টানা তিনদিন ধরে। সিনেমা জগত থেকে মিমি ঘনিষ্ঠরা উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।

মিমির বিয়ের কার্ড সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকে শুরু হয়েছিল নানা জল্পনা। ওই আমন্ত্রণপত্রের নকশায় বর-কনের প্রতীকী ছবি। আর তাদের সঙ্গে রাখা হয় মিমির তিন পোষ্যও।

২০১০ ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপে’ চরিত্রটি করার পর মিমি রাতারাতি জনপ্রিয়তা পান।

পরে ২০১২ ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘বোঝে না সে বোঝে না’, এই সিনেমাটি মিমির জনপ্রিয়তা বাড়িয়ে দেন। তারপর থেকে একের পর একে বাণিজ্যিক ধারার সিনেমা করে যাচ্ছেন মিমি।

‘প্রলয়’, ‘যোদ্ধা’, ‘গ্যাংস্টার’, ‘পোস্ত’, ‘ভিলেন’, ‘ড্রাকুলা স্যার’, ‘মিনি’, ‘রক্তবীজ’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন মিমি। রোমান্টিক চরিত্রের পাশাপাশি থ্রিলার, সামাজিক গল্প ও ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে তাকে।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘তুফান’ সিনেমায় অভিনয় করেন মিমি। এই সিনেমার ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উড়াধুরা’ গান দুটি দুই বাংলাতেই আলোচিত।

এবারের দুর্গাপূজায় মুক্তি পায় মিমির সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’; পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। সিনেমায় আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে সুমিত্রার চরিত্রে দেখা গেছে তাকে।

২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেন। জয়ী হয়ে ভারতের সংসদ সদস্য হন। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মিমি।

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ