1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

শিল্পকলায় তির্যক নাট্যগোষ্ঠীর নতুন নাটক ‘নিদান’ আজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৮ Time View

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের মূল মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় তির্যক নাট্যগোষ্ঠী পরিবেশন করবে তাদের নতুন নাটক ‘নিদান’। আলথিয়া থার্স্টন–এর দ্য এক্সচেঞ্জ নাটকটি রূপান্তর করেছেন ড. অরূপ বড়ুয়া ও নূর নবী মিরণ। পরিচালনা করেছেন নূর নবী মিরণ। সহযোগিতা করেছেন সালাউদ্দিন ভূঁইয়া ও নাসির উদ্দিন খান।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা আক্তার রথী, ইসমাইল হোসাইন তানজীর, দীপক পাল, বিজয় দাশগুপ্ত, আজিজা সামসুন নাহার শেফালী ও মুশফিকুর রহমান লিটন। সবার জীবনেই কোনো না কোনো আক্ষেপ থাকে আমরা ভাবি, আহা! আমার এই কষ্টটা যদি অন্য কারো সাথে বদলে নেওয়া যেত! কিন্তু সত্যি যদি সেই সুযোগ আসে? যদি জাদুকরী কোনো অনাদি’্ত আমাদের বদলাতে চাওয়া কষ্টের বিনিময়ে দিতে চান কাঙ্ক্ষিত সুখ, তবে কি সুখী হওয়া যাবে? কেউই নিজের ভেতরের সীমাবদ্ধতা বা ত্রুটি বদলাতে চায় না, বদল চায় কেবল দুঃখের। কিন্তু অন্যের ফেলে দেওয়া জুতো নিজের পায়ে কি সবসময় ঠিকঠাক খাপ খায়?

মানুষের এই চিরন্তন অতৃপ্তি আর অদ্ভুত সব চাওয়া–পাওয়ার টানাপোড়েন নিয়েই গড়ে উঠেছে বিদ্রূপাত্মক এই নাটক। যেখানে প্রতিটি চরিত্র আয়না হয়ে আমাদের নিজেদেরই অতৃপ্ত মনকে তুলে ধরে। তির্যক নাট্যগোষ্ঠীর ৩৮ তম এই প্রযোজনার টিকিট শো’র পূর্বে কাউন্টারে পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ