1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
উদ্যোগ প্রকল্প: জামানত ছাড়া ঋণ পাচ্ছেন ৬৪০ জন গণভোটের রায় ‘মেনে নিলেই’ জাতীয় ঐক্য হবে: পরওয়ার মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী চাঁদাবাজদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে আবারও সংঘর্ষ, আহত ২০ ‘বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না’ চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল, ২০ জন আটক সরকারি ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ ছাপানো নিষিদ্ধ করল আর্জেন্টিনা বগুড়ায় দুই শতাধিক কবি-সাহিত্যিকের অংশগ্রহণে তিন দিনব্যাপী কবি সম্মেলন শুরু ৭২ ঘণ্টায় কুমিল্লায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭৮ সদস্যসহ আটক ৪৯৬

মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়ে দেশের মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একই সঙ্গে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, শতবর্ষ পেরোনো প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশসহ উপমহাদেশের অন্যতম আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে। আজ শুক্রবার দুপুরে রাজশাহী মহানগরীর শ্রীপুরামপুরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সেন্টেনারি জুবিলি সেলিব্রেশন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী আরো বলেছেন, ‘মানুষের সেবার মহান ব্রত নিয়ে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সুনাম ও আস্থার সঙ্গে প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছে। শত বছরের এই গৌরবময় পথচলা নিঃসন্দেহে প্রশংসনীয়।’ তিনি আরও বললেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং জনগণের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে। স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।’ হাসপাতালটিতে মেডিকেল কলেজ ও নার্সিং কলেজ প্রতিষ্ঠার বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি ভবিষ্যতে শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত হবে। আরও পড়ুন গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন ২৭ নভেম্বর ২০২৬ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বর্তমান সরকার। দেশের মানুষকে মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তিনি আরো বললেন, ‘আধুনিক, মানবিক ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে উন্নত অবকাঠামোর পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। রাজশাহীকে উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সিটি করপোরেশন।’ মাহফুজুর রহমান রিটন বলেন, ‘শত বছর ধরে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। ধর্ম, বর্ণ, শ্রেণি কিংবা আর্থিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষের চিকিৎসাসেবা পাওয়ার অধিকার রয়েছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের ঢাকা ডায়োসিসের মডারেটর ও বিশপ এবং খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দ্য মোস্ট রেভারেন্ড স্যামুয়েল এস. মানখিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মণ্ডল। অনুষ্ঠানে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল ও নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ