এর মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে আটক ব্যক্তিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
কুমিল্লায় জেলা পুলিশের ৭২ ঘণ্টার বিশেষ সাঁড়াশি অভিযানে কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান বলেন, জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে অপরাধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় ৩২৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রমাণ না পাওয়ায় ১৬৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের নাশকতা প্রতিরোধের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও ডাকাতদের ধরতে এ অভিযান চালানো হয়।
এ ছাড়া ড্রোন ও মাইকিং করে ডাকাতির গুজব ছড়ানোর অভিযোগে বাঙ্গরা বাজার এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?
হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা
রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?