1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে ২৩৫ শিশুর।

প্রতিবেদনে জানানো হয়- মারা যাওয়া তিন শিশুর মধ্যে একশিশুর বয়স ৯ মাস। তার বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে। অন্য দুইশিশুর মধ্যে একজনের বয়স ৫ মাস। তার বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে এবং অপর শিশুটির বয়স ১ বছর। তার বাড়ি সুনামগঞ্জের শাল্লায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৯২১ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৯৬৮, সিলেটে ৪৮৬, হবিগঞ্জে ২৯৫ এবং মৌলভীবাজারে ১৭২ শিশু রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৩১ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ১৭০রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে সিলেটে ১১৯ শিশু, হবিগঞ্জে ৩৯ শিশু, মৌলভীবাজারে ৫ শিশু এবং সুনামগঞ্জে ৭ শিশু। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫১৮ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৪৩৮ এবং বেসরকারি হাসপাতালে ৮০ শিশু আছে।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিলেটে সন্দেহজনক হাম রোগে ১০৩ শিশু এবং নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ১০৭ জনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক ৩১ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৩৫ জন, মৌলভীবাজারে সন্দেহজনক ১৬ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ১৭ জন এবং সুনামগঞ্জে সন্দেহজনক ৭৫ জন ও নিশ্চিত ১ জনসহ মোট ৭৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগে সব মিলিয়ে সন্দেহজনক হাম রোগে ২২৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ দুই শ্রেণি মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৩৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ