1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

বস্ত্র-ব্যাংকে লেনদেন ১৮৬৪ কোটি টাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২২ থেকে ২৬ নভেম্বর) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ার। গেল সপ্তাহে খাতটিতে লেনদেন হয়েছে এক হাজার ১৫৪ কোটি টাকা। এতে খাতটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। পরবর্তী অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এই দুই খাতে সম্মিলিতভাবে লেনদেন হয়েছে এক হাজার ৮৬৪ কোটি টাকা।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে মোট লেনদেন হয়েছে চার হাজার ৮৪১ কোটি ৯৩ লাখ টাকা। এতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৯৬৮ কোটি ৩৮ লাখ টাকা। পুঁজিবাজারে বর্তমানে ২১টি খাতে মোট ৪১১টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে বস্ত্র ও ব্যাংক এ দুই খাতের ৯৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে এক হাজার ৮৬৪ কোটি ৭০ লাখ টাকা। বাকি ১৯টি খাতের ৩১৭টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে দুই হাজার ৯৭৭ কোটি ৩৬ লাখ টাকা।

শীর্ষ অবস্থানে থাকা বস্ত্র খাতের ৫৮টি প্রতিষ্ঠানে মোট লেনদেন হয়েছে এক হাজার ১৫৪ কোটি ৫৭ লাখ টাকা। এই খাতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২৩০ কোটি ৯১ লাখ টাকা, যা ডিএসইর মোট লেনদেনের ২৩ দশমিক ৮৫ শতাংশ।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের ৩৬টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৭১০ কোটি টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১৪ দশমিক ৬৬ শতাংশ।

লেনদেনে তৃতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের ৩৪টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১১ দশমিক শূন্য সাত শতাংশ।

চতুর্থ অবস্থানে থাকা জ্বালানি ও শক্তি খাতের ২৩টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের আট দশমিক ৬০ শতাংশ। পঞ্চম অবস্থানে থাকা প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩৮০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের সাত দশমিক ৮৬ শতাংশ। ৬ষ্ঠ অবস্থানে থাকা বিবিধ খাতের ১৫টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ৩২৪ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ছয় দশমিক ৭১ শতাংশ। সপ্তম অবস্থানে থাকা সাধারণ বিমা খাতের ৪৩টি প্রতিষ্ঠানে লেনদেন হয়েছে ২৯০ কোটি দুই লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের পাঁচ দশমিক ৯৯ শতাংশ।

অন্যান্য খাতের মধ্যে নন-ব্যাংকিং আর্থিক খাতে চার দশমিক ২৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে তিন দশমিক ৬০ শতাংশ, আইটি খাতে দুই দশমিক ৮০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে দুই দশমিক ২১ শতাংশ, সিরামিক খাতে এক দশমিক ৯৯ শতাংশ, জীবন বিমা খাতে এক দশমিক ৪৬ শতাংশ এবং সেবা আবাসন খাতে এক দশমিক ১৮ শতাংশ লেনদেন হয়েছে।

বাকি খাতগুলোর মধ্যে পেপার ও প্রিন্টিং খাতে শূন্য দশমিক ৯০ শতাংশ, চামড়া খাতে শূন্য দশমিক ৬৬ শতাংশ, টেলিকম খাতে শূন্য দশমিক ৬৪ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে শূন্য দশমিক ৬২ শতাংশ, সিমেন্ট খাতে শূন্য দশমিক ৪৭ শতাংশ পাট খাতে শূন্য দশমিক ৪২ শতাংশ এবং করপোরেট বন্ড খাতে শূন্য দশমিক শূন্য চার শতাংশ লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ