1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ

স্কুল ফুটবল ম্যাচে গুলি, নিহত ১

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে একটি স্কুলের ফুটবল ম্যাচ চলাকালে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) রাতে থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন টিনেক হাইস্কুল ও হ্যাকেনস্যাক হাইস্কুলের ম্যাচে এ ঘটনা ঘটে।

ম্যাচের বিরতির সময় গ্যালারিতে গুলির শব্দ শোনা যায়। এতে মাঠে থাকা খেলোয়াড়, চিয়ারলিডার ও দর্শকেরা আতঙ্কে ছুটে পালান। সরাসরি সম্প্রচারের ভিডিওতে গুলির শব্দের পর সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দিতে শোনা যায়।

প্রত্যক্ষদর্শীর দাবি, বিরতির আগে সেখানে মারামারি হয়েছিল। পরে সন্দেহভাজন ব্যক্তি ফিরে এসে গুলি চালিয়ে থাকতে পারেন। তিনি গত বছর হ্যাকেনস্যাক স্কুল থেকে পাস করা সাবেক শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।

তবে নিহত ব্যক্তি ও সন্দেহভাজনের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ