1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

বিজয়ের মাস: সোহরাওয়ার্দীতে সমাবেশ করবে বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১৬ Time View

কর্মসূচিতে থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিজয়ের মাস উপলক্ষে ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু করবে ক্ষমতাসীন বিএনপি।

শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আগামী ১ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।”

সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান রিজভী।

তিনি বলেন, “এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকের যৌথসভায় এটাই সিদ্ধান্ত হয়েছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমানসহ দলের যুগ্ম মহাসচিব, কেন্দ্রীয় কমিটির সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা জেলার আওতাধীন নির্বাচনি এলাকার সংসদ সদস্যরাও সভায় অংশ নেন।

ভেজাল রোধে মৃত্যুদণ্ডের প্রস্তাব: ভোক্তা সুরক্ষা মিলবে কি?

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ