1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশালে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান কারাগারে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা জনি হত্যার অভিযোগে এসপি আজাদ গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগ গ্রহণের আহ্বান বাংলাদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক বাড়ছে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব ট্রাম্পের নতুন শুল্কের লক্ষ্য বৈশ্বিক বাণিজ্যকে চীনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে বোমা নিক্ষেপ: ছাত্রলীগ-যুবলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার ‘গুম-খুন কল্যাণ অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হচ্ছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

বিএনপি কর্মী মকবুল হত্যা: অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান কারাগারে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

রাজধানীর পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে পুলিশের হামলায় বিএনপি কর্মী মকবুল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সন্ধ্যায় রাকিবুল হাসানকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই তোফাজ্জল হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত বুধবার সকালে চট্টগ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। তারা কার্যালয়ে ভাঙচুর চালায়। এ সময় তারা কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতা-কর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় পল্টন থানায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

রাকিবুল হাসানকে আটক রাখার আবেদনে বলা হয়েছে, তিনি এজাহার নামীয় আসামি। মকবুল হত্যার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তাঁকে ভবিষ্যতে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ