1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয় ‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১ বিজিবি বাড়ল: সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই অর্ধেক

বাংলাদেশ ব্যাংকে ১৫০ সহকারী পরিচালক নিয়োগ, বেতন নতুন কাঠামোয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪০ Time View

বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে ১৫০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুযায়ী নবম ধাপে নিয়োগপ্রাপ্তদের মূল বেতন হবে ৪৪ হাজার থেকে এক লাখ পাঁচ হাজার ৯০০ টাকা। পাশাপাশি নিয়মানুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। তবে নিয়োগের ক্ষেত্রে পদসংখ্যা কমবেশি হতে পারে।

আবেদনের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি অথবা স্নাতকসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সম্মিলিত মেয়াদ ন্যূনতম চার বছর হতে হবে। মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোর মধ্যে ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ৫ মানদণ্ডে জিপিএ ৩ বা তার বেশি প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ক্ষেত্রে ৪ মানদণ্ডে সিজিপিএ ৩ বা তার বেশি এবং ৫ মানদণ্ডে সিজিপিএ ৩ দশমিক ৭৫ বা তার বেশি প্রথম শ্রেণি হিসেবে গণ্য হবে। আগামী ২৭ ডিসেম্বর বা তার আগে যেসব প্রার্থীর স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রির ফলাফল প্রকাশিত হবে, তারাও আবেদনের সুযোগ পাবেন।

বয়সসীমার ক্ষেত্রে ২০২৬ সালের ১ নভেম্বর তারিখে সব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্ধারিত বয়সের চেয়ে কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। জাতীয় বেতন কাঠামো ২০২৬ অনুযায়ী নবম ধাপে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন কাঠামোয় নিয়োগ দেওয়া হবে এবং এর সঙ্গে নিয়মানুযায়ী প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা যুক্ত হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। যেসব প্রার্থীর ওই ওয়েবসাইটে আগে থেকেই জীবনবৃত্তান্ত রয়েছে, তাঁরা বিদ্যমান জীবনবৃত্তান্ত ব্যবহার করে আবেদন করতে পারবেন; অন্যদের নতুন জীবনবৃত্তান্ত তৈরি করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা, যা অফেরতযোগ্য। বাংলা কিউআর সমর্থিত ব্যাংক বা মুঠোফোন আর্থিক সেবার অর্থ পরিশোধের অ্যাপের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ ও তথ্য যাচাইয়ের শেষ সময় ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

নিয়োগ পরীক্ষার পদ্ধতি অনুযায়ী প্রার্থীদের প্রাথমিক বাছাই, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক বাছাই পরীক্ষার উত্তীর্ণ নম্বর এবং লিখিত পরীক্ষার মাধ্যমে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীর সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনের সময় প্রার্থীদের কোনো কাগজপত্র পাঠাতে হবে না; তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে দেওয়া তথ্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে। চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদনক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোটাসংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় হাতে নিয়ে আবেদন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ