1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিল যুক্তরাষ্ট্র সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয় ‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১

বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

এশিয়া কাপ রাইজিং স্টারসের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরিতে ২৩২ রান তুলেছিল বাংলাদেশ ‘এ’। তবে ৫ উইকেট আর ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের পক্ষে হাসান নেওয়াজ সর্বোচ্চ ৬২, শাহজাইব খান ৫০, ফারহান ইউসাফ ৪৬ ও আব্দুল সামাদ ৪৪ রান করেন। বাংলাদেশের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন রিপন মন্ডল ও রাকিবুল হাসান।

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় চতুর্থ ওভারে বল হাতে নিয়ে রিপন মন্ডল চার বলের মধ্যে দু’টি উইকেট তুলে নেন। দুই ওপেনার মাজ সাদাকাত ও শামিল হুসেইনকে ফেরান তিনি। ২১ রানের মধ্যে দু’টি উইকেট হারিয়ে পাকিস্তান বিপদে পড়ে।

কিন্তু হাসান নওয়াজ ও শাহজাইব খান ম্যাচ ঘুরিয়ে দেন। দু’জনের ১১০ রানের জুটিতে বাংলাদেশকে উল্টো চাপে ফেলে পাকিস্তান।

নওয়াজকে ৬২ রানে মোহাম্মদ রুবেল এলবিডব্লিউ করে ব্রেকথ্রু আনেন। দলীয় ১৫০ রানে শাহজাইবকে ৫০ রানে ফেরান রাকিবুল। চতুর্থ উইকেট পড়লেও শক্ত ভিতে দাঁড়িয়ে পাকিস্তানকে জয়ের পথে নেন অধিনায়ক আব্দুল সামাদ ও ফারহান ইউসাফ। শেষ পর্যন্ত ৫ উইকেট আর ২৮ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ‘এ’ দল। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৪ রানে অধিনায়ক সাইফ হাসান (২) এবং ১৬ রানে মাহমুদুল হাসান জয় (৯) ফিরে যান। এরপর শাহাদত ও মাহিদুল ইসলাম পরিস্থিতি সামাল দেন।

দু’জনের ৯৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৭৮ বলে ৪২ রান করে সুফিয়ান মুকিমের শিকার হন মাহিদুল। অন্য প্রান্তে নিজের দায়িত্ব পালন করে যান শাহাদত। ৬১ বলে ফিফটি পূর্ণ করার পর ইনিংসটিকে আরও বড় করেন তিনি।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেন ৫, সাব্বির হোসেন শূন্য, মেহরব ২৮ এবং রাকিবুল ১০ রান করে ফেরেন। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন শাহাদত।

ইনিংসের শেষ দিকে রিপনের ১২ বলে অপরাজিত ১৯ রানও বাংলাদেশের সংগ্রহ বাড়াতে সহায়তা করে। শেষ ওভারের পঞ্চম বলে আহমেদ দানিয়ালের বলে মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন শাহাদত। ১১৮ বলে ৭ চার ও ৩ ছয়ে ১০৩ রানে অপরাজিত ছিলেন ৬ আন্তর্জাতিক টেস্ট ও ৩ টি-টোয়েন্টি খেলা শাহাদত। রিপন ১৯ রানে অপরাজিত ছিলেন।

পাকিস্তান ‘এ’ দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সুফিয়ান মুকিম। হাসান নেওয়াজ ও আলী রাজা পেয়েছেন দু’টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ