1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
৫৯০ কোটি ডলারের সম্পদের একটি ব্যাংক নিয়ন্ত্রণে নিল যুক্তরাষ্ট্র সিলেটে এমপি এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, মাঠে রয়েছে বিএনপি-জামায়াত-এনসিপিও বটতলার নতুন নাটক ‘সখী রঙ্গমালা’ বৃথা গেল শাহাদতের দুর্দান্ত সেঞ্চুরি, ফাইনালে পাকিস্তান বাংলাদেশে অবকাঠামো গড়ার পরিকল্পনা মেটার, কমে আসতে পারে ব্যান্ডউইথ ব্যয় ‘রিজিওনাল এয়ার হাব’ করতে এডিবির সহায়তা চায় সরকার ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ঢাকার সাত স্থানে ককটেল বিস্ফোরণ: আহত অটোরিকশা চালক, আটক ১

৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View

দেশের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন, পণ্য ও যাত্রী পরিবহনে গতি আনা এবং যানজট নিরসনে পাঁচ বছরে দেশের বিভিন্ন রুটে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

পরিকল্পনায় দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক করিডোরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার ও রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার সড়কপথ।

এ পরিকল্পনার আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কের মাধ্যমে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা হবে।

একই সঙ্গে সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা নিয়ে প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।

এতে শুধু এক্সপ্রেসওয়ে নির্মাণ নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, গুরুত্বপূর্ণ নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, নগর পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা ও দুর্ঘটনা কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

পরিকল্পনা বাস্তবায়নের নেতৃত্বে থাকবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

এ কাজে সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (আরএইচডি), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থাকেও প্রয়োজন অনুযায়ী যুক্ত করা হবে।

কর্মপরিকল্পনা অনুযায়ী, জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডোরের ম্যাপিং করা হবে।

এ ক্ষেত্রে যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে, সেসব রুটকে অগ্রাধিকার দেওয়া হবে।

ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডোর, সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।

পরবর্তী এক বছরের মধ্যে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ সম্পন্ন করে যান চলাচলের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পাঁচ বছরের কর্মপরিকল্পনায়ও এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ নেটওয়ার্কের মাধ্যমে দেশের সব জেলার মধ্যে চার লেনের মহাসড়কভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি সমুদ্রবন্দর, অর্থনৈতিক অঞ্চল, স্থলবন্দর ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার পরিকল্পনা রয়েছে।

জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের সড়ক যোগাযোগব্যবস্থাকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, আমরা এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তুলতে চাই, যার মাধ্যমে দেশের সব জেলা চার লেনের মহাসড়কের সঙ্গে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

সড়ক মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পের ক্ষেত্রে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সংশ্লিষ্টদের মতে, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটি অংশ সড়ক পরিবহনের ওপর নির্ভরশীল।

শিল্পকারখানার কাঁচামাল আনা, উৎপাদিত পণ্য বাজারজাত করা, কৃষিপণ্য পরিবহন ও দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী চলাচলের ক্ষেত্রে সড়ক যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু অনেক গুরুত্বপূর্ণ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ, অপর্যাপ্ত সড়ক সক্ষমতা, বাজার ও জনবসতিতে যানজট এবং বিভিন্ন স্থানে সড়কের দুর্বল সংযোগ পরিবহনব্যবস্থাকে ব্যয়বহুল করে তুলছে।

এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ে তোলা গেলে দীর্ঘপথে দ্রুত ও নিরবচ্ছিন্ন যোগাযোগের সুযোগ তৈরি হবে বলে পরিকল্পনায় প্রত্যাশা করা হয়েছে।

জাতীয় সড়ক যোগাযোগের পাশাপাশি গ্রামীণ সড়ক অবকাঠামো উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যায়ক্রমে দেশের সব গ্রামীণ সড়ক পাকা করার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ লক্ষ্যে প্রথম ছয় মাসে এমন স্থানগুলো চিহ্নিত করা হবে, যেগুলোর সঙ্গে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যিক কেন্দ্রের যোগাযোগব্যবস্থা দুর্বল। বিশেষ করে কৃষিপণ্য উৎপাদন হয় এমন এলাকা, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগ সুবিধাবঞ্চিত গ্রামগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কগুলোতে বড় পরিসরে পাকাকরণ কার্যক্রম শুরু করা হবে।

পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডোরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এর ফলে কৃষকরা উৎপাদিত পণ্য দ্রুত স্থানীয় বাজার ও বড় বাণিজ্যিক কেন্দ্রে নিতে পারবেন।

একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য প্রয়োজনীয় নাগরিক সুবিধা গ্রহণ সহজ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ